1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি মালয়েশিয়ার কুয়ালা পারলিসের আন্তর্জাতিক জল উৎসবে ৫৫ হাজার দর্শনার্থী ভালোবাসায় আপ্লুত ফারহান, ইন্দোনেশিয়ায় জয়ের আশা জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ ২ বন্দির ঢাকা মেডিকেলে মৃত্যু স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন, স্বচ্ছতার প্রতিশ্রুতি কমিশনের করোনায় সহায়তার নামে এনআইডি-ছবি সংগ্রহ, পরে শতকোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় স্টেশন ভাঙচুর, তদন্ত কমিটি করলো রেলওয়ে লাইসেন্স নেই-নম্বরপ্লেটেও কারসাজি, অটোরিকশায় নাজেহাল রাজশাহী

পাকিস্তানে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ২৬

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০১৫
  • ১২১ Time View

pak8পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান-আফগানিস্তান সীমান্তে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে রোববার সংঘর্ষে ১৯ জঙ্গি ও সাত সেনা সদস্য নিহত হয়েছেন।

সোমবার দেশটির সেনাবাহিনী আন্তজনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানের মধ্যবর্তী আফগান সীমান্তের লাড্ডা-শাওয়াল অক্ষে এই সংঘর্ষের সময় আত্মঘাতী বোমা হামলায় সাত সেনা সদস্য নিহত হন।

পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, আমাদের কাছে জঙ্গিদের সম্পর্কে তথ্য ছিল। এক পর্যায়ে আমরা তাদেরকে ধাওয়া করে চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় জঙ্গিদের একজন বোমা বিস্ফোরণ ঘটায়। এতে আমাদের সাত সেনা নিহত হন। পরে সেনাবাহিনীর গুলিতে ১৯ জঙ্গি নিহত হয়।

পাকিস্তান সরকারের ‘দেশব্যাপী সন্ত্রাসবিরোধী পদক্ষেপ পরিকল্পনা’ এর অংশ হিসেবে উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। ওই অঞ্চলে সম্প্রতি চালকবিহীন বিমান হামলায় বেশ সংখ্যক জঙ্গি নিহত হয়েছেন।

তথ্যসূত্র : ডন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ