1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

রাশিয়াকে একঘরে করার ডাক দিলেন ওবামা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০১৫
  • ৯৭ Time View

obama27বাভারিয়াল আল্পসের নয়নাভিরাম পরিবেশে জি-৭ রাষ্ট্রগুলির বৈঠকে নতুন করে রাশিয়াকে একঘরে করার ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ দু’দিনের বৈঠকের প্রথম দিন ইউক্রেন প্রসঙ্গ ছাড়াও উঠে এল ইসলামিক স্টেট এবং বোকো হারাম জঙ্গিদের দমন এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য গ্রিসের অর্থনৈতিক বিপর্যয়ের বিষয়গুলি৷

জার্মানি-অস্ট্রিয়া সীমান্তবর্তী ক্রুয়েন শহরের স্বাভাবিক পরিবেশের শান্তিভঙ্গ হয়েছে ১৭ হাজার জার্মান পুলিশের ভারি বুটের শব্দে৷ শহরের সক্লস এলমাউ হোটেলই আপাতত ঠিকানা জি-৭ দেশগুলির অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হোমরাচোমরাদের৷ বৈঠকে যোগ দিতে এসেছিলেন এই দেশগুলির অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নররা৷ ইন্টান্যাশনাল মানিটরি ফান্ডের পেশ করা রিপোর্ট অনুযায়ী অর্থনৈতিক ভাবে সবচেয়ে সমৃদ্ধ দেশগুলি অর্থাত্ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, বৃটেন ও আমেরিকাকে নিয়ে তৈরি হয়েছে জি-৭৷

ঝকঝকে নীল আকাশ, হঠাত্ করে আল্পসের দিক থেকে বয়ে আসছে কনকনে হওয়া৷ এমনই পরিবেশে রোদে বসে প্রেটজেল সহযোগে বিয়ারে মগে চুমুক দেওয়াই স্থানীয় মানুষদের রোজকার কাজ৷ কিন্তু, জি-৭ বৈঠকে দু’দিনের জন্য সেই জীবনযাত্রায় আচমকা ছেদ৷ কড়া নিরাপত্তার চাদরে হঠাৎই মুড়ে ফেলা হল শান্ত এই জনপদকে৷

বৈঠকের উদ্বোধনী ভাষণে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ইবোলা ও নিরক্ষীয় অঞ্চলের অন্যান্য মারণ রোগগুলি দমন করার বিষয়ে জোর দেওয়ার প্রস্তাব দেন৷ জার্মান চ্যান্সেলর একই সঙ্গে মনে করিয়ে দেন বিশ্ব উষ্ণায়নের বিষয়টিও৷ কয়েক মাস আগেই প্যারিসের একটি বৈঠকে সারা বিশ্বের নেতারা শপথ নিয়েছিলেন কার্বন ও গ্রিনহাউস গ্যাসের নিষ্ক্রমণ কমানোর জন্য৷ কয়েক মাস পর পরিস্থিতি কতটা বদলালো তা নিয়েই সওয়াল করেন মার্কেল৷

আলোচনায় সবার নজর কাড়ে গ্রিসও৷ সম্প্রতি সে দেশে যে ধরনের অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে তার কোনো আশু সমাধানে ব্যর্থ হয়েছে প্রশাসন৷ গ্রিক নেতারা ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ছেড়ে দেওয়ার বিষয়েও ভাবনা-চিন্তা শুরু করে দেন৷ বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জুঙ্কার গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসকে এই বিষয়ে নতুন করে ভেবে দেখার জন্য আবেদন করেন৷

বৈঠকে যোগদানকারী নেতাদের প্রত্যাশামতোই উঠে আসে ইউক্রেন প্রসঙ্গ৷ এই বিষয়ে আলোচনা শুরু হতেই আক্রমণাত্মক হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ ইউক্রেনের পূর্ব দিকে দোনেত্স্ক প্রদেশে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়া নিয়ে ফের রাশিয়ার দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি৷ জি-৭ সদস্য দেশগুলির প্রতিনিধিদের কাছে আবেদন করেন আন্তর্জাতিক বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে রাশিয়াকে একঘরে করে দেওয়ার জন্য৷

ইউক্রেনে সঙ্কট ঘনীভূত হওয়ার পর থেকেই অবশ্য আমেরিকা বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র ও অর্থ সাহায্য করার অভিযোগ তুলে আসছে রাশিয়ার বিরুদ্ধে৷ একাধিকবার ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়াকে কোণঠাসা করার ব্যবস্থাও করা হয়েছে৷ যদিও এমন পদক্ষেপে বিচলিত হননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ