1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

ডেঙ্গুর কারণে বাংলাদেশ সফরে আসছেন না ভারতের রাহুল

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০১৫
  • ১১৯ Time View
lokesh rahulডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় বাংলাদেশ সফরে আসছেন না ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল।
ডেঙ্গু থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করেছেন কর্নাটকের মেধাবী ওপেনার রাহুল। খবর বাসসের
মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ২৩ বছর বয়সী এ ব্যাটসম্যানের। তবে বাংলাদেশের বিপক্ষে ১০ জুন শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের জন্য তাকে আনফিট ঘোষণা করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার বদলি হিসেবে কারো নাম ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)।
বিসিসিআই সম্পাদক অনুরাগ ঠাকুর রোববার সাংবাদিকদের বলেন, ‘রাহুল এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি তাই বাংলাদেশ সফরে তিনি দলে থাকবেন না।’
একমাত্র টেস্টের জন্য বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল সোমবার ঢাকা আসবে। একই সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচও খেলবে ভারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ