1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

মোকরেন বরখাস্ত, নয়া সৌদি যুবরাজ নায়েফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
  • ১৫৬ Time View

muqrenসৌদি আরবের যুবরাজ মোকরেন বিন আবদুল আজিজ বিন সৌদকে বরখাস্ত করা হয়েছে। তিনি বাদশাহ সালমানের উত্তরাধিকারী ছিলেন। মোকরেনের স্থলাভিষিক্ত হয়েছেন দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ বিন নায়েফ। তিনি বাদশাহ সালমানের ভাইয়ের ছেলে।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী সৌদ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদকে অপসারণ করে তার জায়গায় আবদেল বিন আহমেদ আল-জুবাইয়েরকে  নিয়োগ দেয়া হয়েছে। জুবাইয়ের এর আগে আমেরিকায় সৌদি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়েছে, গতকাল বুধবার সৌদি আরবের বাদশা সালমান এই পদক্ষেপ নিয়েছেন। সৌদি রাজসভার বিবৃতির উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়ে, মোকরেনকে উপপ্রধানমন্ত্রীর পদ থেকেও সরিয়ে দেয়া হয়েছে। নতুন যুবরাজ হয়েছেন নায়েফ। তাকে উপপ্রধানমন্ত্রী হিসেবেও নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজনৈতিক ও নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক ফরমানে এসব পদক্ষেপ নিয়েছেন। একই ফরমানে অপসারণ করা হয় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা সৌদ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদকে। সৌদ বিন ফয়সাল চার দশক ধরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাস্থ্যগত কারণে তিনি দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছেন বলে ফরমানে দাবি করা হয়েছে।
মুকরিন হলেন সৌদি রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ বিন সৌদের শেষ পুত্র। তাকে অপসারণের মধ্য দিয়ে সৌদি ক্ষমতার কেন্দ্র বিন্দুতে চলে এলেন সৌদি রাজবংশের দ্বিতীয় প্রজন্ম বা আবদুল আজিজের নাতিরা। এই প্রথম আবদুল আজিজের কোনো নাতিকে যুবরাজ করা হলো।
এ নিয়োগের মধ্য দিয়ে দেশটির ক্ষমতার ওপর সৌদি রাজপরিবারের সৌদাইরি শাখার নিয়ন্ত্রণ জোরদার হলো। সাবেক বাদশাহ আব্দুল্লাহর সময়ে এ শাখার প্রভাব তলানিতে এসে ঠেকেছিল।
এদিকে ফরমানে নিজ ছেলে প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে উপ-যুবরাজ হিসেবে নিয়োগ দিয়েছেন সৌদি বাদশাহ। প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে নিয়োজিত রয়েছেন এবং ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা তারই নেতৃত্বে অব্যাহত রয়েছে।
মোকরেনের বিরুদ্ধে নেয়া পদক্ষেপের মধ্য দিয়ে দেশটির প্রয়াত বাদশাহ আবদুল্লাহ আমলের সবশেষ উচ্চপদস্থ কর্মকর্তাকেও সরিয়ে দেয়া হলো। গত ২৩ জানুয়ারি মারা যান আবদুল্লাহ। এরপর সৌদি আরবের মসনদে বসেন সালমান। ক্ষমতায় বসেই প্রয়াত বাদশাহর আমলের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়ে দেন তিনি। মোকরেন (৬৯) সৌদি রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ বিন সৌদের সর্বশেষ পুত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ