1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

মেয়র পদে মান্নাকে সমর্থন দেবে নাগরিক ঐক্য

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ১৮৪ Time View

রাষ্ট্রদ্রোহিতার মামলায় কারাগারে আটক মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছে নাগরিক ঐক্য। একইসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে সমর্থন দেয়ার সিদ্ধান্তও নিয়েছে সংগঠনটি। গতকাল রাতে সংগঠনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে নাগরিক ঐক্যের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিসি উত্তরের নির্বাচনে মান্নার প্রার্থী হওয়ার ঘোষণাকে সমর্থন করে বলা হয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করছে। নির্বাচনে টাকার ছড়াছড়ি এবং পেশিশক্তির ব্যবহার বন্ধের দাবিও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এছাড়া সকল প্রর্থীর জন্য সমতল মাঠ নিশ্চিত করার দাবি জানানো হয়। নাগরিক ঐক্যের সভায় গুরুতর অসুস্থ অবস্থায় মান্নাকে হাসপাতাল থেকে কারাগারে নেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনটি অবিলম্বে তার মুক্তিও দাবি করেছে। ওই সভায় এ লক্ষ্যে আইনগত প্রচেষ্টার পাশাপাশি আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়াও মান্নার  ফোনালাপ বিকৃতভাবে প্রচার করে ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেপ্তার এবং রিমান্ডে নিয়ে নির্যাতন করার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ