1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
‘সন্ত্রাসীরা এদিকে আসলে মাইরা ফেলামু’—জঙ্গল সলিমপুরে এসপি মাসুদ একযোগে ৯৯ বিচারককে বদলি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে অভিনয় ভালোবাসেন, তবে যে শর্তে কাজ করতে চান শবনম ফারিয়া এই স্তরে লড়াইয়ের মতো ভালো দল আমরা এখনো হয়ে উঠিনি: বাটলার রাবিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ যুক্তরাষ্ট্র জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন কাভান সুলিভান ব্রিকস সম্মেলন: ডলারের বিকল্প, নাকি বহুমুদ্রাভিত্তিক বিশ্বের সূচনা? তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সুপ্রিমকোর্ট বার নির্বাচনের জন্য ভোট গ্রহণ চলছে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০১৫
  • ১৪৭ Time View

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৫-১৬ বর্ষের ২ দিনব্যাপী নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ১০টা থেকে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনে সরকার ও বিএনপিপন্থী ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে প্যানেলের বাইরে সভাপতি ও সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো ৩ জন প্রার্থী।

আওয়ামী লীগ (সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ) সমর্থিত প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ ইউসুফ হোসেন হমায়ুন। অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি (১) আবুল খায়ের, সহ-সভাপতি (২) মো. তাহেরুল ইসলাম, সম্পাদক- মোমতাজ উদ্দিন মেহেদী, কোষাধ্যক্ষ- মো. আমির হোসাইন, সহ-সম্পাদক- (১) মো. দেলোয়ার মোস্তফা চৌধুরী, সহ-সম্পাদক (২) মো. সুজা-আল-ফারুক প্রার্থী হয়েছেন।

৭টি সদস্য পদে প্রার্থী হয়েছেন এ কে এম দাউদুর রহমান মিনা, অমিত দাস গুপ্ত, খান মোহাম্মদ শামীম আজিজ, মহিউদ্দিন শামিম, মো. আবদুল আজিজ মিয়া, মো. হাবিবুর রহমান ও সাবিনা ইয়াসমিন।

বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলে সভাপতি পদে প্রার্থী হলেন- সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি (১) এএসএম মোক্তার কবির খান, সহ-সভাপতি (২) মো. আব্দুল জব্বার ভুঁইয়া, সম্পাদক- এএম মাহবুব উদ্দিন খোকন, কোষাধ্যক্ষ মিসেস শওকত আরা  বেগম, সহ-সম্পাদক (১) মাজেদুল ইসলাম পাটোয়ারী, সহ-সম্পাদক (২) মো. ইউসুফ আলী।

৭ সদস্য পদে মো. আনোয়ারুল ইসলাম শাহিন, মো. ফজলুর রহিম, মো. জসিম সরকার, মো. নাসির উদ্দিন খান, মির্জা আল মাহমুদ, রেজাউল করিম ও শামিমা সুলতানা।

এ ছাড়া প্যানেলের বাইরে স্বতন্ত্র পরিচয়ে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ ও মো. ওবায়দুল হক পীরজাদা, সহ-সভাপতি নজরুল ইসলাম প্রার্থী হয়েছেন।

সুপ্রিমকোর্ট বারের তত্ত্বাবধায়ক নিমেষ চন্দ্র দাস জানান, সুপ্রিমকোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যের পদ রয়েছে।

তিনি জানান, নির্বাচনে মোট ৪ হাজার ৩৬২ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুপ্রিমকোর্ট বার নির্বাচন সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট হারুনুর রশীদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ