1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শনির আখড়ায় মহাসড়কের মাঝখানে পড়েছিল যুবকের মরদেহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের মরদেহ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নের মাঝখানে আইল্যান্ডের ওপর থেকে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’

এসআই জাকির জানান, নিহত যুবকের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন ছিল। তাদের ধারণা, দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে। তারপরও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম শনাক্ত করা যাবে বলে আশা প্রকাশ করেন এসআই জাকির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ