1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

মিডিয়ার চোখে ছানি পড়েছে, কিন্তু অন্ধ হয়ে গেছে জানতাম না: আসিফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৪০ Time View

asif fচিত্রনায়ক দেব’কে কলকাতায় গিয়ে বাংলাদেশের সঙ্গে যোগ দেয়ার আন্দোলনে নামার পরামর্শ দেয়ায় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অভিনন্দন জানিয়েছেন কন্ঠশিল্পী আসিফ আকবর।

তিনি ফেসবুকে লিখেছেন, “কলকাতার হালের চিত্রনায়ক দেব ক’দিন আগে বাংলাদেশ সফর করে গেল। সে বলে গেল দুই বাংলাকে এক দেখতে চায় । মোস্তফা সরয়ার ফারুকীকে অভিনন্দন, তিনি দেব’কে প্রেসক্রিপশন দিয়ে বলেছেন কলকাতা গিয়ে এ বিষয়ে আন্দোলন করতে। বাংলাদেশ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য মাত্র। কিন্তু দুই বাংলা এক হওয়া নিয়ে তার বক্তব্য আমার স্বার্বভৌমত্বে আঘাত হানার চেয়েও বড় কিছু। আরো দশ বছর আগেই বলেছি বাংলাদেশের মিডিয়ার চোখে ছানি পড়েছে, কিন্তু অন্ধ হয়ে গেছে জানতাম না । ধিক্কার জানাই এ সমস্ত এজেন্ডাধারী মিডিয়াকে। দেবের মত একটা ভাঁড় ঔদ্ধত্যপূর্ণ কথা বলে যায় আর মিডিয়া ছাপায় শহীদ মিনারে দেবের ‘ভি’ দেখিয়ে দাঁত কেলানো ছবি ! শহীদ মিনার আমাদের অস্তিত্ব, হাসাহাসির জায়গা নয়। ছিঃহ ! এ দেশের মানুষ ও কি আধমরা হয়ে গেল নাকি বুঝলাম না। এখনো বেঁচে আছি স্বাধীন দেশের নাগরিক হিসাবে। কথা দিচ্ছি আমার বাংলাদেশে দেবকে প্রতিহত করা হবে। এটা শুধু দেব এর নিছক বক্তব্য নয়, সুদুরপ্রসারী কোন পরিকল্পনার অংশ হতে পারে। বিষদাঁত এখুনি ভেঙ্গে দিতে হবে। আধমরাদের ঘা  মেরে জাগিয়ে তুলতে হবে। লক্ষ্য স্থির করুন, মিডিয়ার ওপর চোখ রাখুন, প্রয়োজনে বর্জন করুন এবং প্রতিবাদ মুখর হউন। ঘাপটি মেরে থাকা এজেন্টরা চিহ্নিত হবে খুব দ্রুত ইনশাল্লাহ।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ