1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

গোপন খবর জানে শুধু দু’জন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৪৭ Time View

awমার্থা রুইজ এবং ব্রায়ান কালিনানের পরিচয় তারা বিখ্যাত কনসাল্টিং ফার্ম প্রাইস ওয়াটারহাউস কুপার্সের হিসাবরক্ষক৷ কিন্তু শুক্রবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত শুধু তাদের কাছেই গচ্ছিত থাকবে এ বারের, চিত্রজগতের অন্যতম সেরা পুরস্কার, অস্কার বিজেতাদের নাম৷

এই দু’জনের দায়িত্ব হল অস্কার প্রদানকারী সংগঠন ‘অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ (অ্যাম্পাস) এর ৬১০০ সদস্যদের মোট ভোট গুনে দেখা৷ তাদের কর্মপদ্ধতি সম্পর্কে কালিনান বললেন, ‘গত তিন বছরে এই ভোট গণনায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে৷ এর আগে, টানা ৮৪ বছর কাগজেই ভোট হতো৷ এখন বেশির ভাগ সদস্যই অনলাইনে ভোট দেন৷ প্রত্যেককে পাসওয়ার্ড দেওয়া থাকে৷ অনলাইন হ্যাকিং এবং বিজেতাদের নাম ফাঁস হওয়া আটকাতে আমরা সমস্ত কিছুর প্রিন্টআউট নিয়ে নিই৷’

এই দু’জনকে সাহায্য করার জন্য পাঁচ-ছয় জনের একটি দল আছে৷ অস্কার পুরস্কারে ভোট ২৪টি বিভাগ আছে কিন্তু একটি বিভাগের সব ভোট কখনই একজনকে গুনতে দেওয়া হয় না৷ ভোটাভুটি শেষ হয়েছে বৃহস্পতিবার রাতে৷ শুক্রবার রাতের মধ্যে ফলাফল তৈরি৷

বেশির ভাগ বিভাগ, যেমন শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ গান বাছাইয়ের ক্ষেত্রে দেখা হয় কে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন৷ কিন্তু অন্তত ছ’বার এই বিভাগগুলিতে টাই হয়৷ শেষবার হয়, ২০১৩ সালে, শব্দ সম্পাদনার ক্ষেত্রে৷ এই সব ক্ষেত্রে, যুগ্মবিজয়ীদের প্রত্যেককেই আলাদা আলাদা অস্কার প্রদান করা হয়৷ শ্রেষ্ঠ ছবির ক্ষেত্রে নিয়ম একটু আলাদা৷ বিজেতাকে মোট ভোটের ৫০ শতাংশের একটি ভোট বেশি পেতে হয়৷ এ ক্ষেত্রে ভোটারদের নিজেদের পছন্দ অনুযায়ী মনোনীত আটটি ছবিকে ১, ২, ৩… এই ভাবে সাজাতে হয়৷ আগে প্রথম পছন্দের ভোট গোনা হয়৷ যদি দেখা যায় কোনও ছবিই ৫০ শতাংশের বেশি ভোট পায়নি, তখন সবচেয়ে কম ভোট পাওয়া ছবিটিকে বাদ দিয়ে, তার প্রাপ্ত ভোটগুলি বাকি সাতটি ছবির মধ্যে বন্টন করা হয়৷ এই ভাবেই শ্রেষ্ঠ ছবির ক্ষেত্রে ঐকমত্যে আসা সম্ভব হয়৷ প্রতিটি স্তরেই চরম গোপনীয়তা ও নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়৷

এর পর কালিনান ও রুইজ দু’জনেই ২৪ সেট করে বিভাগের নাম ছাপা খাম পান৷ সেই সঙ্গে পান ২৪টি কার্ড৷ তাতে বিজয়ীদের নাম হাতে লিখে খামে ঢুকিয়ে সিল করে দেন৷ বাড়তি সাবধানতা হিসাবে দুজনেই সব বিজেতাদের নাম মুখস্থ করে নেন৷ দুটি ব্রিফকেসে দু’সেট খাম ঢোকাবার পর সেগুলি সশস্ত্র রক্ষীদের সাহায্যে আনা হয় ডলবি থিয়েটারে৷

এবার সোমবার, বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুধু পর্দা ওঠার অপেক্ষা৷ সেরা ছবির দৌড়ে রয়েছে আমেরিকান স্নাইপার, বার্ডম্যান, বয়হুড দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল৷ সেরা অভিনেত্রীর দৌড়ে আছেন রিজ উইদারস্পুন, রোজামন্ড পাইক, জুলিয়ান মুর প্রমুখ৷ সেরা পরিচালকের দৌড়ে রয়েছেন রিচার্ড লিঙ্কলেটার ও আলেজান্দ্রো ইনারিটু প্রমুখ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ