1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

কোচের চেয়ে খেলোয়াড় বয়স্ক!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২৩ Time View

aqib-javed_119788_0খেলোয়াড়ি বা কোচিংয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। তবু সাধারণ নিয়মে খেলা ছাড়ার পরই কোচিংয়ে যান সবাই। কিংবা যারাও বা তাড়াতাড়ি কোচিং ক্যারিয়ারে প্রবেশ করেন, তাদের শুরুটা হয় বয়সভিত্তিক দল দিয়ে।

যে কারণে যে কোনো দলেই কোচরা খেলোয়াড়দের তুলনায় বয়স্ক হয়ে থাকেন। কিন্তু বিশ্বকাপ ক্রিকেটে দেখা গেল চিরাচরিত এমন অবস্থার বিপরীত চিত্র।
কোচের চেয়ে খেলোয়াড়ের বয়সই বেশি। আইসিসির সহযোগি সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে ঘটেছে এমনটা।
আজ নিজেদের প্রথম ম্যাচে দলটি যখন খেলতে নামে, সাবেক অধিনায়ক খুররম খানের বয়স তখন ৪৩ বছর ৩২ দিন। আর কোচ আকিব জাভেদের বয়স তার চেয়ে ১৯৭ দিন কম (৪২ বছর ১৯৮ দিন)।
শুধু কোচকে টপকে যাওয়া নয়, খুররম অন্য একটি রেকর্ডও গড়েছেন। আজকের ম্যাচ খেলার মধ্য দিয়ে বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার এখন খুররম। এর আগের রেকর্ডটি নেদারল্যান্ডসের স্টিভ লুবারসের। ১৯৯৬ বিশ্বকাপ খেলার সময় লুবারসের বয়স ছিল ৪২ বছর ৩৪৭ দিন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ