1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

ভেস্তে যেতে পারে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১৯ Time View

aus banআফগানিস্তানকে ১০৫ রানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। ফিক্সচার অনুযায়ী গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী ২১ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশের ম্যাচ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে।

কিন্তু এ ম্যাচ নিয়ে শঙ্কা জেগেছে। ঘূর্ণিঝড়ের কারণে ভেস্তে যেতে পারে অস্ট্রেলিয়া-বাংলাদেশের ময়দানি লড়াই।

কুরিয়ার মেইল বলছে, ব্রিসবেনের মাঠ ঘূর্ণিঝড়ের কারণে অান্তর্দেশীয় হ্রদে পরিণত হবে!

বৃহস্পতি ও শুক্রবার ব্রিসবেনে ঘণ্টায় ৩০০ মাইল বেগে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি ম্যাচের দিনও বৃষ্টি হতে পারে।

এদিকে প্রবল বৃষ্টির কারণে ব্রিসবেনে বুধবার অনুশীলন করতে পারেনি অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। আগামী দুদিনও অসিদের অনুশীলন ব্যাহত হতে পারে।

ব্রিসবেনের মাঠ গাব্বা নামেই বেশি পরিচিত। মাঠের কিউরেটর কেভিন মিচেল কুরিয়ার মেইলকে বলেন, এখনকার আবহাওয়া নিয়ে খানিকটা শঙ্কিত। তবে আশা করছি, বৃষ্টি থেমে গেলে শনিবারের ম্যাচ যথাসময়ে আয়োজন করা যাবে। কিন্তু মনে হচ্ছে শনিবারের আগে বৃষ্টির মাত্রা আরো বেড়ে যাবে।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কের।

আবহাওয়ার বর্তমান অবস্থা নিয়ে শঙ্কিত অসি দলপতিও। মাঠে নামার প্রত্যাশা ব্যক্ত করে ক্লার্ক বলেন, আশা করছি, শনিবারের আগেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। উইকেট ও মাঠ ঠিক করার জন্য এখনো যথেস্ট সময় আছে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম্যাচসহ এই মাঠে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ