1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

লক্ষ্মীপুরে যুবদল নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৯৩ Time View

marder gunলক্ষ্মীপুর সদর উপজেলায় যুবদল নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই যুবদল নেতার নাম মোঃ বাবুল হোসেন। তিনি সদর উপজেলার ভাঙ্গাগাঁও ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভাঙ্গাগাঁও ইউনিয়নের নেয়ামতপুর দোলাকান্দির একটি খাল থেকে বাবুল হোসেনের গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে পুলিশ। তার শরীরে ৫টি গুলির চিহ্ন রয়েছে।

এদিকে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছে, বুধবার বিকালে বাবুল হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রাতে অনেক খেঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে নেয়ামতপুর দোলাকান্দির একটি খালে তার লাশটি ভাসতে দেখা যায়।

পরে খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ