1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের খুচরা ও কার্ড ব্যবসা কেনার চেষ্টায় সিটি ও ব্র্যাক ব্যাংক লেনদেনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ রাজশাহী স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; শিশুদের সোশ্যাল মিডিয়া ঠেকাতে কঠোর হচ্ছে বিশ্ব সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় থাকবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ল, প্রতিবেশী দেশগুলোতে কত? স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে ব্র্যাক ও সিটি ব্যাংকের আলোচনা

মিশর সফরে যাচ্ছেন পুতিন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১২ Time View

putinরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার দু’দিনের সফরে মিশর যাচ্ছেন। আরব বিশ্বের সবচেয়ে জনবহুল এ দেশের সাথে সম্পর্ক জোরদারের লক্ষ্যে তার এ সফর । আর তার এ সফর এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন কায়রো-ওয়াশিংটন সম্পর্কে অস্বস্তি বিরাজ করছে ।

দীর্ঘ এক দশকের মধ্যে এবং ২০১১ সালে ব্যাপক গণআন্দোলনে সাবেক একনায়ক হোসনি মোবারকের উৎখাতের পর মিশরে এটি হবে পুতিনের প্রথম সফর। ২০০৫ সালে আগের সফরের সময় রাশিয়ার এ নেতা হোসনি মোবারকের সঙ্গে সাক্ষাত করেন।

পুতিন হচ্ছেন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির প্রধান অ-আরব সমর্থক।

উল্লেখ্য, ২০১৩ সালের জুলাই মাসে সেনাপ্রধানের হস্তক্ষেপে ইসলামপন্থী নেতা মোহাম্মাদ মুরসি উৎখাতের পর থেকে তার সমর্থকদের ওপর ব্যাপক দমনপীড়ন চালানোয় সিসি ওয়াশিংটনের ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার পর সরকারি বাহিনীর ব্যাপক দমনপীড়নে মুরসির কয়েকশ’ সমর্থক নিহত এবং তার হাজার হাজার অনুসারিকে বন্দি করা হয়।

সরকারি কর্মকর্তারা জানান, দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে পুতিন মিশর সফরে যাচ্ছেন।
ইউক্রেন সংকট সত্ত্বেও পুতিন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েননি এমনটা বুঝানোর লক্ষ্যেই মিশরে তিনি এ সফরে যাচ্ছেন বলে বিশেষজ্ঞরা বলছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ