1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের খুচরা ও কার্ড ব্যবসা কেনার চেষ্টায় সিটি ও ব্র্যাক ব্যাংক লেনদেনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ রাজশাহী স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; শিশুদের সোশ্যাল মিডিয়া ঠেকাতে কঠোর হচ্ছে বিশ্ব সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় থাকবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ল, প্রতিবেশী দেশগুলোতে কত? স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে ব্র্যাক ও সিটি ব্যাংকের আলোচনা

পর্নো ছবি দেখে

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৮ Time View

rape induতুরস্কে এক নারীর হাতে তাঁর স্বামী খুন হয়েছেন। ধারালো ছুরি দিয়ে গলা কেটে স্বামীকে হত্যা করেন ওই নারী।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ওই নারীর দাবি, স্বামীর হাতে বেদম মারধরের শিকার হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছেন তিনি।
গতকাল রোববার দৈনিক হুরিয়াত জানায়, জার্মানির পর্নো ছবি দেখে ওই নারীকে একই ধরনের যৌন-আচরণ করতে বলতেন তাঁর স্বামী। কিন্তু স্ত্রী তাতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে বেদম পিটুনি দিতেন স্বামী। এর জের ধরে স্ত্রীর হাতে খুন হন স্বামী।
৪৯ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে তিনি দাবি করেন, তাঁর ৬৭ বছর বয়সী স্বামী সুখী জীবনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিয়ের পর প্রথম কিছু দিন সব ঠিকঠাকভাবেই চলছিল। এরপর শুরু হয় সহিংসতা।
ওই নারীর অভিযোগ, তাঁর স্বামী রাতভর জার্মান পর্নো ছবি দেখতেন। ছবির আদলে তাঁকে অভিনয় করতে বলতেন। প্রত্যাখ্যান করায় তাঁকে বেদম মারপিট করতেন স্বামী। পুলিশের কাছে অভিযোগ দিলে নির্যাতন আরও বেড়ে যায়। একপর্যায়ে তিনি তাঁর স্বামীকে রান্নাঘরে ব্যবহৃত ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে পুলিশের কাছে ধরা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ