1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

ওয়ার্নারের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০২ Time View

warnerত্রিদেশীয় সিরিজে ভারত-ইংল্যান্ডের বিপক্ষে যেই অস্ট্রেলিয়াকে দেখা গেল বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ম্যাচেও ভারতের বিপক্ষে অসিদের সেই ‘দুর্দান্ত’ প্রতিরূপ খুঁজে পাওয়া  গেল। রোববার অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-ভারত বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে মুখোমুখি হয়।

টসে জিতে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্য-ন্ত ২৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৮১ রান। অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার।

৮১ বলে সেঞ্চুরি করার পথে ওয়ার্নার ১৩টি চার ও দুটি ছক্কা মেরেছেন। সর্বশেষ ওয়ার্নার ১০০ ও জর্জ বেইলি ৩০ রান নিয়ে ব্যাট করছেন।

ভারতের হয়ে উমেশ যাদব, স্টুয়ার্ট বিনি ও মোহিত শর্মা একটি করে উইকেট লাভ করেন।

অস্ট্রেলিয়ার হয়ে এদিন ব্যর্থ হয়েছেন ‘দুর্দান্ত’ ফর্মে থাকা স্টিভেন স্মিথ। মাত্র ১ রান করে উমেশ যাদবের বলে টাইমিংয়ের হেরফেরের কারণে সরাসরি বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন তিনি।

এছাড়া অ্যারন ফিঞ্চ ২০ ও শেন ওয়াটসন ২২ রান করে ফিরে গেলেও এখনো ক্রিজে রয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার।

প্রসঙ্গত, আগামী ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ধোনির ভারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ