1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

শ্রেয়ার বিবাহ অভিযান

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৪৮ Time View

sreyaগোপনে বিয়ে সারলেন শ্রেয়া ঘোষাল৷ ইন্টারনেট, সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট, টেলিভিশন চ্যানেলের মাধ্যমে এ খবর এখন জেনে গিয়েছেন শিল্পীর অধিকাংশ ভক্তই৷ কিন্ত্ত এটা বোধ হয় অনেকেই আন্দাজ করতে পারেননি, এই খবর কতটা আলোড়ন ফেলে দিয়েছে গায়িকার ভক্তকূলে৷

প্রথমে ছোট করে বলে নেওয়া যাক, এই বিয়ের সম্পর্কে দু’-চারটে গুরুত্বপূর্ণ কথা৷ প্রথমত, শ্রেয়া যার সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হলেন, তার নাম শিলাদিত্য মুখোপাধ্যায়৷ পেশাগতভাবে তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত শিলাদিত্যর সঙ্গে শ্রেয়ার সম্পর্ক অনেক দিনের৷ এবং ঘনিষ্ঠমহলে অনেকেই সে কথা জানতেন৷ একদিন না একদিন তারা বৈবাহিক বন্ধনে বাঁধা পড়বেনই, সেটাও স্বাভাবিক ছিল অনেকরে কাছে৷ কিন্ত্ত বলিউড তো বটেই গোটা ভারতেরই অন্যতম জনপ্রিয় কণ্ঠের অধিকারিনী যে এই ভাবে লোকচক্ষুর অন্তরালে গোটা অনুষ্ঠানটা সেরে ফেলবেন, সেটা কেউ আন্দাজ করতে পারেননি৷

তবে একেবারে অন্তরালে নয়৷ মূলত পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ ব্যক্তিরা উপস্থিত ছিলেন ৫ ফেব্রুয়ারির এই বিয়েতে৷ তবে পরিবারের বাইরের খুব বেশি মানুষ জানতেও পারেননি৷ সকলে জানতে পারেন সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে শ্রেয়ার ঘোষণার পরেই৷ ‘আমার এ জীবনের প্রেমের সঙ্গে আমি গত রাতে বৈবাহিক সূত্রে আবদ্ধ হলাম৷ বাঙালি রীতিনীতি মেনে খুব সুন্দর করে হল এই বিয়ের অনুষ্ঠানটা৷ শিলাদিত্য আর আমি- দু’জনেই সকলের শুভ কামনা প্রত্যাশা করি’, লিখেছেন শ্রেয়া৷ আর তাতেই ভক্তকূলে সোরগোল পড়েছে বিরাট৷ একবারে আচমকা ঘটে যাওয়া এই বিয়ের কথা ঘুনাক্ষরেও কেউ আগে টের পাননি৷

তবে শুধুমাত্র ভক্ত সাধারণ মানুষই নন, শ্রেয়ার এই ট্যুইট-এ নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বহু সেলিব্রিটিও৷ জমা পড়েছে প্রচুর শুভেচ্ছা জানানো মেসেজ-ও৷ তার মধ্যে রয়েছে কলকাতা থেকেও প্রচুর মেসেজ৷ আশীর্বাদ জানিয়েছেন টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ গায়ক এবং সাংসদ বাবুল সুপ্রিয় লিখেছেন, এবার নতুন ডুয়েট শুরু হওয়ার কথা৷ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রয়োজক মহেন্দ্র সোনি-ও৷

তবে বিয়ের অনুষ্ঠান পরিবারের সদস্য আর খুব ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ে সেরে ফেললেও এরপর বড় করে একটা অনুষ্ঠান করার কথাও শোনা যাচ্ছে পরিবারের তরফে৷ সেটাই হতে পারে শ্রেয়ার ‘বউভাত’৷ সেখানে হাজির থাকার কথা সমস্ত বন্ধুদেরই৷ এমনকী টালিউড-বলিউডে শ্রেয়ার ঘনিষ্ঠ যারা, তারাও সেখানে হাজির হতে পারেন বলেই শোনা যাচ্ছে৷ ‘ওরা দু’জনেই ভেবেছেন বিয়ের দিন যাদের নিমন্ত্রণ করা হয়নি, তাদের নিয়ে বড় করে একটা অনুষ্ঠান করার কথা,’ জানিয়েছেন পরিবারের এক ঘনিষ্ঠ৷

বিয়ে তো হলো? আর হানিমুন? ‘অনেক দিন ধরে ওরা পরস্পরকে চেনে৷ গত বছর শিলাদিত্য যখন শ্রেয়াকে প্রপোজ করে, তখনই শ্রেয়া ‘হ্যাঁ’ বলে৷ তারপর থেকে বিয়ের সব প্ল্যানই করা আছে৷ কিছু দিন পরেই শ্রেয়ার দক্ষিণ আফ্রিকায় এক কনসার্টে যাওয়ার কথা৷ সেখানেই ওরা হানিমুন সারবে,’ বলেছেন ওই ব্যক্তিই৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ