1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

জীবননগরে ২ বাসে আগুন, পৌর বিএনপির সভাপতি আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৯৫ Time View
arrestবিএনপি নেতৃত্বাধীন ২০ দলের টানা অবরোধ চলাকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ ঘটনায় শনিবার সকালে নাশকতায় জড়িত থাকার অভিযোগে পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবিরকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসষ্ট্যন্ড সংলগ্ন শাহজাহান কবিরের বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা চিত্রা পরিবহন ও রিফাত পরিবহনের দুটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  এতে যশোর রুটের রিফাত পরিবহন সম্পূর্ণরুপে এবং ঢাকা রুটের চিত্রা পরিবহন আংশিক পুড়ে যায়। পরে খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবিরকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ