1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরে অর্থনৈতিক অঞ্চলসহ ৪৯৮ প্রস্তাব ডিসিদের ভারত থেকে গরু আমদানির ভাইরাল অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন মরিনহো সাত বছর পর পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ

আমার নজর থাকবে যে ১০ জনের দিকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৬ Time View

১৪টি দলে ১৫ জন করে ক্রিকেটার৷ কার দিকে নজর রাখবেন? ১০ জনকে বেছে দিলেন ভিভ রিচার্ডস৷ আই সি সি-র ওয়েবসাইটে৷

এ বি ডি’ভিলিয়ার্স: ওকে দিয়েই শুরু করতে হচ্ছে৷ কিছুদিন আগে একদিনের ক্রিকেটে দ্রুততম শতরান করল৷ ওকে যত দেখছি, মনে হচ্ছে নিজেকে দেখছি৷ দেখে মনে হচ্ছে না ব্যাট করতে নেমে ওর কোথাও কোনও সমস্যা হচ্ছে বলে৷ ও যে শটগুলো মারে, সেগুলো দেখলেই মন আনন্দে ভরে যায়৷ ওর স্টাইলটাই আমার পছন্দ৷ ও এমন একজন ব্যাটসম্যান, যাকে একদিনের ক্রিকেটের কোনো দল থেকেই বাদ দেওয়া যাবে না৷

বিরাট কোহলি: আর যার দিকে তাকিয়ে আছি, সে হল বিরাট কোহলি৷ টেস্টে যতগুলো সেঞ্চুরি আছে, একদিনের ক্রিকেটে তার সংখ্যা দ্বিগুণ৷ এত কম বয়সেই এই কাজটা করেছে৷ সীমিত ওভারের ক্রিকেটে ও এতটাই আত্মবিশ্বাসী৷ বলছি না যে টেস্টে ওর আত্মবিশ্বাস নেই, কিন্তু একদিনের ক্রিকেটে ওর আক্রমণাত্মক মেজাজটাই আমার পছন্দ৷ যেভাবে কেরিয়ার শুরু করেছিল, এবং তারপর আজ যে জায়গায় পৌঁছেছে, তাতে এক কথায় অনবদ্য৷ ও আরও ভালো জায়গায় নিজেকে নিয়ে যাবে৷

ক্রিস গেইল: আক্রমণাত্মক ব্যাটসম্যানদের নিয়ে আলোচনাটাই অসম্পূর্ণ থেকে যাবে ক্রিস গেইলের নাম না করলে৷ নিজের দিনে ও বোলারের ঘুম ছুটিয়ে দেবে৷ যেকোনো পরিবেশে, পরিস্হিতিতে ও ম্যাচ উইনার৷ ও ছন্দে থাকলে বিপক্ষ চোখের নিমেষে ম্যাচ হেরে বসবে৷ ও এতটাই বিধ্বংসী৷

স্টিভ স্মিথ: এখন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ৷ একেবারে প্রথাগত ব্যাটসম্যান বলতে আমরা যা বুঝি, ও তা নয়৷ কিন্তু গত দু’বছরে ও যা উন্নতি করেছে, অবিশ্বাস্য৷ আর কাউকে এতটা উন্নতি করতে দেখিনি৷ অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন হওয়ার পর ওর উন্নতিটা দেখছি৷ নিজের ইচ্ছেমতো ফিল্ডারদের মাঝখান দিয়ে যেখানে-সেখানে বল পাঠাচ্ছে৷ ক্রিকেটে ‘হ্যান্ড-আই কো-অর্ডিনেশন’ বলতে যা বুঝি, সেটা স্মিথের অসাধারণ৷ ও নিজের দেশে বিশ্বকাপ খেলবে৷ সেই সুবিধেটুকু যে পুরোপুরি নেবে, তাতে কোনো সন্দেহ নেই৷

গ্লেন ম্যাক্সওয়েল: অস্ট্রেলিয়া দলে খেলার জন্য ও ব্যাটসম্যান হিসেবে জাতে উন্নতি করেছে৷ অসামান্য প্রতিভা৷ কিন্তু নিজের ক্ষমতার প্রতি সুবিচার করেনি৷ হয়ত সেই কারণে আমরা জানি না, কোনো বিশেষ দিনে ও কী করতে পারে৷ আর এই কারণেই ওকে আমার এই তালিকায় রেখেছি৷ আমি দেখতে চাই, নিজের দেশের মাটিতে ও কী করতে পারে৷ যদি ম্যাক্সওয়েল ওর সেরা ছন্দে থাকে, অন্য অনেক দলকে ভুগতে হবে৷

ব্রেন্ডন ম্যাকালাম: এরকমই এক ব্যাটসম্যান নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম৷ পরের দিকে ও অবশ্য ম্যাক্সওয়েলের থেকে বেশি ধারাবাহিকতা দেখিয়েছে৷ ব্যাটসম্যান হিসেবে তো বটেই, ক্যাপ্টেন হিসেবেও ও কতটা কী করে, তা দেখার জন্য অপেক্ষা করে আছি৷ এটা হয়ত ওর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার শেষ সুযোগ৷

কুমার সাঙ্গাকারা: সাঙ্গাকারাও ওর শেষ বিশ্বকাপ খেলছে৷ আম্তর্জাতিক ক্রিকেটকে গত কয়েক বছরে ও যতটা আলোকিত করেছে, আর কোনও ব্যাটসম্যান পারেনি৷ টেস্ট, একদিনের ক্রিকেট, দুটিতেই প্রচুর রান করেছে৷ আমি শ্রীলঙ্কার ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত৷ আমার বিশ্বাস সাঙ্গাকারার যা অভিজ্ঞতা, তা দিয়ে ও দলকে বিশ্বকাপে ভালো খেলার জন্য উদ্বুদ্ধ করতে পারবে৷

ডেল স্টেন: বোলারদের মধ্যে স্বাভাবিক ভাবেই সবার আগে আসবে ডেল স্টেনের নাম৷ আমার মতে ও বিশ্বের সেরা ফাস্ট বোলার৷ গত কয়েক বছর ধরে৷ ও এতটাই ধারাবাহিক ও আক্রমণাত্মক, আর কারও সঙ্গে তুলনাই করা যাবে না৷ সীমিত ওভারের ক্রিকেটেও কখনও রান আটকানোর কথা ভাবে না৷ ওর বোলিং পুরোটাই গতির ওপর নির্ভরশীল৷ যে ধরনের ক্রিকেটই হোক না কেন, উইকেট ও পাবেই৷ ওর জন্যই দক্ষিণ আফ্রিকা এতটা ভয়ঙ্কর প্রতিপক্ষ৷ এবারের বিশ্বকাপে দলের হয়ে স্পেশাল কিছু করে দেখানোর সুযোগ ওর সামনে৷

মুহম্মদ ইরফান: সাত ফুট লম্বা৷ ও আর একজন ফাস্ট বোলার, যার দিকে নজর রাখতে হবে৷ ওর উচ্চতার জন্য অস্ট্রেলিয়ান বাউন্স ভরা উইকেটে ও কার্যকরী হবেই৷ ব্যাটসম্যানকে সমস্যায় ফেলে দেবে৷ তার ওপর ও বাঁহাতি৷ সেটা বাড়তি সমস্যার কারণ হবে ব্যাটসম্যানদের কাছে৷ গোটা প্রতিযোগিতায় ও যদি ফিট থাকে, পাকিস্তান কিন্তু দুর্দান্ত একজন বোলারকে পাবে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ