1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা তাইপেকে হারিয়ে পদকের আরও কাছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড চার্টার্ডের খুচরা ও কার্ড ব্যবসা কেনার চেষ্টায় সিটি ও ব্র্যাক ব্যাংক লেনদেনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ রাজশাহী স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; শিশুদের সোশ্যাল মিডিয়া ঠেকাতে কঠোর হচ্ছে বিশ্ব সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় থাকবে: শিক্ষামন্ত্রী

সারদা কেলেঙ্কারিতে পদ হারালেন ভারতের স্বরাষ্ট্র সচিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৭ Time View

onil goshamiভারতের স্বরাষ্ট্র সচিবের পদ থেকে ‘অব্যাহতি’ নিয়েছেন অনিল গোস্বামি। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব এল সি গয়ালকে নতুন স্বরাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার সারদা চিট ফান্ড কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংকে ‘রক্ষার দায় স্বীকার’ করার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি পদ থেকে সরে দাঁড়ান। এনিয়ে এক সপ্তাহের ব্যবধানে ভারতে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ দুই কর্মকর্তাকে সরানো হল। খবর টাইমস অব ইন্ডিয়ার
অনিল গোস্বামির বিরুদ্ধে অভিযোগ, সারদা কেলেঙ্কারির ঘটনায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই যাতে সাবেক ওই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ না করে সে জন্য তিনি সিবিআই অফিসারদের নির্দেশ দিয়েছিলেন। সারদা গ্রুপের কর্ণধার সুদীপ্ত সেনের কাছ থেকে ২৮ কোটি রূপি গ্রহণের অভিযোগে মন্ত্রী মাতঙ্গ সিংকে গত ৩১ জানুয়ারি গ্রেফতার করে সিবিআই। এছাড়া কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন পদে নিয়োগে প্রভাব বিস্তার করতেন বলেও অভিযোগ রয়েছে।
বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সচিব অনিল গোস্বামি ও সিবিআই প্রধান অনিল সিনহার সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সচিব অনিল গোস্বামি সারদা কেলেঙ্কারির ঘটনায় সিবিআইকে নির্দেশ দেওয়ার অভিযোগ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ দেওয়া হলে তিনি পদত্যাগ করেন।
রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র সচিব প্রথমে অভিযোগ স্বীকার করেননি। মন্ত্রী মাতঙ্গ সিংই তাকে ফোন করেছিলেন বলে দাবি করেন অনিল গোস্বামি। পরে অবশ্য সিবিআই অফিসারদের ফোন করার বিষয়টি স্বীকার করেন তিনি। এছাড়া সিবিআই প্রধানের সঙ্গে সাক্ষাৎ ও সাবেক ওই মন্ত্রীর সঙ্গে ঘনিষ্টতার বিষয়টি স্বীকার করেন সদ্য সাবেক এ সচিব।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ