1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা তাইপেকে হারিয়ে পদকের আরও কাছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড চার্টার্ডের খুচরা ও কার্ড ব্যবসা কেনার চেষ্টায় সিটি ও ব্র্যাক ব্যাংক লেনদেনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ রাজশাহী স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; শিশুদের সোশ্যাল মিডিয়া ঠেকাতে কঠোর হচ্ছে বিশ্ব সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় থাকবে: শিক্ষামন্ত্রী

৩ বছর বয়সী সন্তানের গুলিতে বাবা-মা আহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০০ Time View

gun3মায়ের হাতব্যাগ থেকে পিস্তল নিয়ে বাবা-মাকে গুলি করেছে তিন বছর বয়সী এক ছেলে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আলবুকুয়ের্কিউ শহরের একটি হোটেলে শনিবার এই ঘটনা ঘটে। খবর সিএনএন ও এপি’র।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, হোটেলের একটি কক্ষে অবস্থানকালে মায়ের হাতব্যাগে আইপড খুঁজতে যায় ছেলেটি। ব্যাগটি থেকে সে একটি হাতবন্দুক খুঁজে পায় এবং সেটা দিয়ে বাবা ও মাকে গুলি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে।

ছেলেটির বাবার কোমড়ে গুলি লেগেছে। তাকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

৮ মাসের গর্ভবতী মায়ের ডান কাঁধে গুলি লেগেছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে থাকলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

দুর্ঘটনার সময় কক্ষটিতে ওই দম্পত্তির দুই বছর বয়সী এক মেয়ে থাকলেও তার গায়ে কোনো আঘাত লাগেনি। ওই ছেলে-মেয়েকে বর্তমানে শিশুসেবা কেন্দ্রে রাখা হয়েছে।

আলবুকুয়ের্কিউ জেলা এ্যাটর্নি অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, আগ্নেয়াস্ত্র ব্যবহারে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে।

স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, আমেরিকা’স বেস্ট ভ্যালু ইন নামে একটি হোটেলে এ ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ