1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের চুক্তি অফশোর ব্যাংকিং ইউনিটকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৭ বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা তাইপেকে হারিয়ে পদকের আরও কাছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড চার্টার্ডের খুচরা ও কার্ড ব্যবসা কেনার চেষ্টায় সিটি ও ব্র্যাক ব্যাংক লেনদেনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ রাজশাহী স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা

আল জাজিরার সাংবাদিক পিটার গ্রেস্টো মুক্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১৭ Time View

grestoআল জাজিরা’র সাংবাদিক পিটার গ্রেস্টোকে মুক্তি দিয়েছে মিশর। মিশর থেকে বহিষ্কারের পর তিনি সাইপ্রাস পৌঁছেছেন। মিশরের নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সহায়তার অভিযোগে অস্ট্রেলিয়ার নাগরিক মি. গ্রেস্টোসহ তিনজন সাংবাদিককে কারাদণ্ড দিয়েছিল মিশরের একটি আদালত।

৪০০ দিন কারারুদ্ধ থাকার পর মুক্ত হয়ে তিনি সাইপ্রাসে পৌঁছেছেন। সেখান থেকে নিজের দেশ অস্ট্রেলিয়ায় আসবেন বলে ধারনা করা হচ্ছে।

মি. গ্রেস্টো-এর মুক্তির বিষয়টিকে স্বাগত জানিয়েছে আল জাজিরা।

তবে, তার অন্য দুই সহকর্মী মোহাম্মদ ফাহমি ও বাহের মোহাম্মদ- যারা এখনো দেশটিতে আটক আছেন তাদের মুক্তির দাবি জানিয়েছে আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমটি।

জানা গেছে, কানাডা ও মিশরের দ্বৈত নাগরিক মোহাম্মদ ফাহমিকে হয়তো কানাডার কাছে হস্তান্তর করা হতে পারে।

কিন্তু আরেকজন বন্দী মোহাম্মদকে নিয়ে দুশ্চিন্তা এখনো রয়েই গেছে।

মিশরের ক্ষমতা থেকে ২০১৩ সালে মোহাম্মদ মোরসির পতনের পর মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

নিষিদ্ধ ঘোষিত সেই ব্রাদারহুডের সঙ্গে সহযোগিতা করার অভিযোগেই পিটার গ্রেস্টোসহ অন্যদের আটক করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক সমালোচনার মুখে গতমাসেই ওই রায়টি পুনর্বিচারের আদেশ দিয়েছিল মিশরের একটি আদালত।- বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ