1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’ মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি

কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার্থী ধর্ষিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২৬ Time View

rape induগাজীপুরের কালিয়াকৈরের এক এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগে মামলা করেছে।

ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ডগরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ওই পরীক্ষার্থীর মামলার আসামি ফরিদ আহমেদ সোহানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, কালয়াকৈর থানায় শনিবার রাতে মেয়েটি নিজেই মামলাটি করে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার সকালে তাকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে ভাওয়াল মির্জাপুরের নয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে কালিয়াকৈর উপজেলার অলিয়ার চালা এলাকায় নানির বাড়ি যাচ্ছিল। পথে স্থানীয় বাগানবাড়ি ট্রাস্ট কারখানার পাশে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সোহান ও তার কয়েকজন সঙ্গী জোর করে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। রাতে তাকে কালিয়াকৈর বাজারের পাশে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে এবং শুক্রবার ভোরে স্থানীয় তুরাগ নদীর পাড়ে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। সকালে এলাকাবাসী তাকে উদ্ধার করে তার স্বজনদের কাছে পাঠায়। পরে ওই ছাত্রী ঘটনাটি পরিবারের লোকদের জানায়।

এসআই সাইফুল জানান, শনিবার রাতে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করলে ওই রাতেই কালিয়াকৈর সিনেমা হলের গলি থেকে সোহানকে গ্রেফতার করা হয়।

সোহান কালিয়াকৈর বাজার দক্ষিণপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। সে কালিয়াকৈর বাজারে নিজের দোকানে মোবাইল ফোন মেরামতের কাজ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ