1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বিএনপির আন্দোলন খলেদার হাতে নেই: কামরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৭ Time View

kamrul29বিএনপির চলমান আন্দোলন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র নেতাদের হাতে নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, “খালেদা জিয়া কাঠের পুতুল হয়ে কার্যালয়ে বসে আছেন। এই আন্দোলন তার কিংবা বিএনপির সিনিয়র নেতাদের হাতে আর নেই।”

রোববার দুপুরে সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ যাদুঘরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট আয়োজিতি ‘জঙ্গিবাদী রাজনীতি: মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, “আন্দোলনের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে তারেক রহমান লন্ডন থেকে আইএসআইয়ের মাধ্যমে শিমুল বিশ্বাসকে দিয়ে বিএনপি চালাচ্ছে। ফলে বিএনপির মতো একটি গণতান্ত্রিক দলের চরিত্র বদলে যাচ্ছে। বিএনপি নকশালবাদী আন্দোলনের দিকে যাচ্ছে।”

খাদ্যমন্ত্রী বলেন, “আজকে আন্দোলনের নামে যে রাজনীতি চলছে, এটা কোনো রাজনীতি না। পুড়িয়ে মানুষ হত্যা রাজনীতি হতে পারে না। একটি দলকে ধ্বংস করার জন্য যা করা দরকার এখন তাই হচ্ছে।”

কামরুল ইসলাম বলেন, “জামায়াতে ইসলামের গর্ভ থেকে বিএনপির জন্ম হয়েছে। ৭১ এর স্বাধীনতা বিরোধীদের ঘর থেকেই বিএনপির জন্ম। সেই ধারাবাহিকতায় এখন জঙ্গিবাদী রাজনীতি চলছে।”

বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মনিরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য রশিদুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ