1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
৬ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত পটিয়ায় বগি লাইনচ্যুত, কক্সবাজারের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ ‘২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’ পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের চুক্তি অফশোর ব্যাংকিং ইউনিটকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৭ বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা তাইপেকে হারিয়ে পদকের আরও কাছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড চার্টার্ডের খুচরা ও কার্ড ব্যবসা কেনার চেষ্টায় সিটি ও ব্র্যাক ব্যাংক লেনদেনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক

দশ লাখ মানুষের জিনগত তথ্য নেবে আমেরিকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫
  • ১১২ Time View

obama21প্রায় দশ লাখ মানুষের জেনেটিক ইনফরমেশান বা জিনগত তথ্য সংগ্রহ করে তথ্যের এক বিরাট ভাণ্ডার গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

প্রতিটি মানুষের থেকে পাওয়া আলাদা আলাদা তথ্যের ভিত্তিতে আরো কার্যকর ওষুধ তৈরির লক্ষ্যেই এই কর্মযজ্ঞের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন ওবামা।
আলাদাভাবে প্রতিটি রোগীকে আরো কার্যকরভাবে চিকিৎসা দেয়ার উদ্দেশ্য নিয়ে জিনগত তথ্যের এই ভাণ্ডার গড়ে তোলা হবে।

এই তথ্যভাণ্ডার গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে ১০লাখ স্বেচ্ছাসেবীর থেকে নেয়া হবে জীনগত নমুনা।

ওবামা বলেছেন, তারা এমন একটি জাতি হতে চান যার ভাগ্য দুর্ঘটনা বা পরিস্থিতি দিয়ে নিয়ন্ত্রিত নয়।

নিজেদের ভাগ্য নিজেরাই পুনরায় নির্মাণ করে নেবেন বলে মন্তব্য করেন তিনি।

এই প্রকল্পের যাত্রা শুরু করতে প্রাথমিকভাবে ২০১৬ সালে ২১৫ মিলিয়ন ডলারের বাজেট ধরা হয়েছে।

তবে, এই তথ্য ভাণ্ডারকে কাজে লাগিয়ে প্রাথমিকভাবে এখন শুধু ক্যান্সারের জন্য আরো বেশি কার্যকরী ওষুধ তৈরির দিকেই মনোযোগ দেয়া হবে। -বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ