1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’ মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি

সেদ্ধ ডিম পুনরায় কাঁচা ডিম!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫
  • ১১৮ Time View

egg29ডিম আগে না মুরগি আগে, এ নিয়ে ‘ফিচেল’ তর্ক হয়েই থাকে। তবে মুরগির সেদ্ধ ডিম নিয়ে এহেন ‘ম্যাজিক’ বিজ্ঞানের দ্বারাই সম্ভব! একটি আস্ত সেদ্ধ ডিমকে ফের আগের অবস্থায় ফেরানোর কেরামতিও বের করে ফেলল মানুষ। হ্যাঁ, সেদ্ধ ডিমকে উচ্চপ্রযুক্তির সাহায্যে পুনরায় কাঁচা অবস্থায় ফেরানোর উপায় আবিস্কার করলেন অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী।

সম্প্রতি ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকায় প্রকাশিত হয়েছে সেদ্ধ ডিমকে কাঁচা ডিমে রূপান্তরিত করার বিষয়ে গবেষণালব্ধ ফল। বেশ কয়েক বছর ধরেই এ বিষয়ে গবেষণা চলছিল। এবং শেষ পর্যন্ত সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত বিজ্ঞানীরা।

কী ভাবে এটা সম্ভব?

গবেষকদলের প্রধান গ্রেগরি ওয়েইস জানিয়েছেন, সেদ্ধ করার পর মুরগির ডিমের সব প্রোটিন একত্রিত হয়ে কুসুমের উপর সাদা আস্তরণের সৃষ্টি করে। এই প্রক্রিয়ার ফলে সকলের ধারণা ছিল, সেদ্ধ ডিমকে কোনও ভাবেই আগের অবস্থায় ফেরানো সম্ভব নয়। কিন্তু বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টায় একটি উচ্চপ্রযুক্তির মেশিন তৈরি করেছেন। ‘ভর্টেক্স ফ্লুইড ডিভাইস’ নামক ওই মেশিনের সাহায্যে সেদ্ধ ডিমের সাদা অংশ থেকে সমস্ত প্রোটিনকে আলাদা করা যাচ্ছে। এবং সেদ্ধ ডিম একেবারে আগের অবস্থা অর্থাত্ কাঁচা অবস্থায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। এরপর ডিমটিকে ফের সেদ্ধ করা বা ভাজা যাবে।

গ্রেগরির কথায়, ‘হ্যাঁ, সেদ্ধ ডিমকে আগের অবস্থায় ফেরানোর উপায় আমরা আবিস্কার করে ফেলেছি। এই প্রক্রিয়াকে আরও উন্নত করে ক্যান্সারের চিকিত্‍‌সায় ব্যবহার করার চেষ্টা করছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ