1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’ মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি

মিরসরাইয়ে ভূমি অফিসে পেট্রোলবোমা হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫
  • ১১৯ Time View
pettrol bomaচট্টগ্রামের মিরসরাই উপজেলা ভূমি অফিসে পেট্রোলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে গুরত্বপূর্ণ বেশকিছু নথিসহ পুড়ে গেছে অফিসের আসবাবপত্রও।
বুধবার রাত আড়াইটার দিকে ভূমি অফিসের প্রধান সহকারির কক্ষে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভূমি অফিসের পূর্ব দক্ষিণ পাশের শেষ কক্ষে বসেন প্রধান অফিস সহকারি অসীম কুমার রক্ষিত। ওই কক্ষের দক্ষিণ দিকের জানালা দিয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করে  দুর্বৃত্তরা। জানালার কাঁচ ভেঙে ভেতরে থাকা অফিসের গুরত্বপূর্ণ নথিপ ও আসবাবপত্রে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সীমানা প্রাচীর ও প্রধান ফটকে তালা থাকায় বাইরের লোক ভেতরে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারেনি। অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা পানি দিয়ে আগুন নেভান।
উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারি অসীম কুমার রক্ষিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা সহকারি (ভূমি) ফজলে এলাহী অলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনসহ স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মিরসরাই থানার এসআই আক্কাস জানান, ‘আমরা খবর পেয়েছি। কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়নি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ