1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

নারীর ‘প্রশ্ন-ফাঁদ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫
  • ৯৪ Time View

girl exমেয়েরা মাঝেমধ্যেই নিরীহ মুখে ছেলেদের এমন কিছু প্রশ্ন করেন যে ছেলেরা ফাঁদে পড়তে বাধ্য৷ নারীর সে প্রশ্নের উত্তর দেওয়া নিজের পায়ের কুড়াল মারার সমান৷ আসলে মেয়েরা ইচ্ছে করেই ছেলেদের এমন প্রশ্ন করে থাকেন৷ যদিও সকলের প্রশ্ন এক নয় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যাহাই বাহান্ন তাহাই তিপান্ন কেস৷ সচেতন হতে আপনিও জেনে নিন নারীর ‘প্রশ্ন-ফাঁদ’৷

•   যদিও আপনার সঙ্গিনী জানেন যে আপনি তাকে পছন্দ করেন তা সত্ত্বেও তিনি নরম গলায় আপনাকে প্রশ্ন করবেন ‘তুমি কি আমায় পছন্দ করো?’৷ এই প্রশ্নের উত্তর হ্যাঁ হলে শুরু হবে নতুন প্রশ্ন আর যদি না হয় তবে যোগাযোগই প্রায় বন্ধ৷

•   আপনি তাকে পছন্দ করেন শুনেই নতুন প্রশ্ন ঘোরাঘুরি করতে শুরু করবে তার মাথায়৷ এর ঠিক পরের প্রশ্ন ‘তুমি আমায় কেন পছন্দ করো?’৷ এই প্রশ্নের উত্তরেও বিপদ লুকিয়ে৷ যদি বলেন ‘তুমি সুন্দরী বলে’, তবে তিনি খোঁটা দিয়ে বলবেন ‘শুধু বাইরের রূপটাই দেখলে?’ আর যদি বলেন তিনি খুব ভাল তবেও গোঁসা হয়ে তিনি বলে উঠবেন, ‘কেন আমি সুন্দরী নই?’৷ অতঃ কিম? উপায় নেই, আপনি যাই বলবেন তাতেই বিপদ৷

•   নারীর আরেক চরম বিপদ বহুল প্রশ্ন, ‘তুমি কি কিছু চিন্তা করছ?’ হয়তো আপনার কিছু বলার বা সিদ্ধান্ত নেওয়ার জন্যই আপনি চিন্তা করছেন, কিন্তু এই প্রশ্নের উত্তরও বিপজ্জনক৷ যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে উত্তর আসবে ‘এত চিন্তার কি আছে?’ আর যদি না হয় তবে তিনি বলে বসবেন, ‘তোমার তো কোনো কিছুতেই চিন্তা নেই’৷

•   তিনি আপনাকে প্রশ্ন করতেই পারেন, ‘আমার বান্ধবীদের তোমার কেমন লাগে?’ খুব সাবধান এই প্রশ্নের উত্তরেও গাল ফুলবে আপনার সঙ্গিনীর৷ কারণ আপনার উত্তর হ্যাঁ হলেও তিনি বলবেন, ‘ও, এখন আর আমাকে মনে ধরছে না তাইতো?’ আর যদি না বলেন তবেও তিনি বলবেন, ‘কেন আমার বন্ধবীরা কি এমন দোষ করল?’

•   মেয়েরা চিরকালই নিজের ফিগার নিয়ে সচেতন৷ তাই মনের মানুষের কাছে তাদের একটা প্রশ্ন খুব কমন, ‘আমাকে কি মোটা লাগছে?’৷ এই ধরণের প্রশ্ন এড়িয়ে চলুন৷ কারণ উত্তর হ্যাঁ হলে একগুচ্ছ কথা শুনতে হবে আবার হেসে উড়িয়ে দিলেও তিনি গোমড়া মুখে বলবেন ‘এখন তো তুমি আমাকে দেখই না’৷

•   কোনো সময় যদি প্রেমিকা হঠাৎ প্রশ্ন করেন, ‘তুমি আমাকে আগে বেশি ভালোবাসতে নাকি এখন বেশি ভালোবাস?’ তবে খুব মাথা খাটিয়ে বা একটু ঘুরিয়ে তাকেই এই প্রশ্নবাণে জর্জরিত করুন, নইলে সমূহ বিপদ৷ আর যদি এই প্রশ্নের উত্তর দিতে যান তবে নিশ্চিন্তে থাকুন দিন পনেরো সম্পর্কের উপর দিয়ে সুনামি বলে যেতে পারে৷

•   প্রেমের প্রথম দিন থেকে সব ঘটনা মনে রাখুন অথবা এমন কোনো মুহুর্ত আসতেই দেবেন না যাতে আপনার সঙ্গিনী আপনাকে প্রশ্ন করে বলেন, ‘তুমি কি কিছু ভুলে যাচ্ছ?’ কারণ এই প্রশ্নের উত্তরের পিছনেই লুকিয়ে বিপদ৷ কারণ কোনো ঘটনা যদি ভুলে মেরে দিয়ে থাকেন তবে আর আপনার রক্ষে থাকবে না৷

•   নিজের ফিগারের পাশাপাশি সাজগোজ নিয়েই বেশ সচেতন সব নারী৷ তাই মাঝে মাঝেই রূপটানে নয়া এক্সপেরিমেন্ট করে তিনি আপনাকে জিজ্ঞেস করতেই পারেন যে, ‘আজ কি আমাকে একটু অন্যরকম লাগছে?’৷ প্রশ্নের উত্তর খুঁজতে যাবেন না৷ বরং হেসে বলুন, ‘আমার কাছে তুমি সবসমই আসাধারণ’৷ কারণ এই প্রশ্নের সঠিক উত্তর না দিলে আপনার জীবনে সংকট ঘনিয়ে আসতে পারে আর উত্তর দিতে না পারলে তিনি বলবেন, ‘আজ পর্যন্ত আমার দিকে ভালো করে তাকিয়েছ কোনো দিনও?’

•   ‘আমি কি বলি তা কি তোমার কখনই মনে থাকে না?’ এই প্রশ্ন আপনাকে ফাঁদে ফেলার জন্য যথেষ্ট৷ কারণ যদি বলেন আপনার মনে আছে, তবে আপনার কি কি মনে আছে তা শোনার জন্য গোঁ ধরবেন তিনি৷ আর যদি বলে মনে নেই ব্যস তাহলেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ