1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ওয়াশিংটন ককাসে জয়ী মিট রমনি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মার্চ, ২০১২
  • ১৮৭ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে রিপাবলিকান প্রার্থী মিট রমনি ওয়াশিংটন ককাসে দলীয় লড়াইয়ে সহজেই জিতেছেন।

শনিবার জয়ী হওয়া মিট রমনির অন্য প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন রিক স্যানটোরাম, রন পল ও নিউট গিনরিচ। তবে দলের মিট রমনিকে সবচেয়ে প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে রিক স্যানটোরামের সঙ্গে।

আগামী ‘সুপার মঙ্গলবার’তে ১০টি অঙ্গরাজ্যে লড়াইয়ে নামার আগে ওয়াশিংটন ককাসে জয়লাভ মিট রমনির জন্য বাড়তি সুবিধা হয়ে থাকল। মঙ্গলবার  ওহিও, জর্জিয়া, টেনেসি, ইডাহো প্রভৃতি অঙ্গরাজ্যে দলীয় মনোনয়ন পেতে দলীয় সমর্থকদের মুখোমুখি হচ্ছেন প্রার্থীরা।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে, ওয়াশিংটনে মোট ৫৮ শতাংশ সমর্থকের ভোট পড়েছে। এর মধ্যে ৩৬ শতাংশ পেয়েছেন মিট রমনি, রন পল ২৫ শতাংশ, সাবেক সিনেটর রিক স্যানটোরাম ২৪ শতাংশ ও প্রতিনিধিসভার সাবেক স্পিকার নিউট গিনরিচ ১১ শতাংশ।

চলতি সপ্তাহে এ নিয়ে রমনি চারটি অঙ্গরাজ্যে জয় পেলেন। এর আগে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক এ গভর্নর মিশিগান, অ্যারিজোনা, উইমিং জয়লাভ করেন।

চলতি বছর ৬ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানরা বারাক ওবামাকে পরাজিত করার জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী খুঁজছে।

ওয়াশিংটনে জয়লাভের পর টুইটার ও ফেসবুকে রমনি তার অনুভূতি প্রকাশ করেন, ‘ওয়াশিংটন ককাসে জয় পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং আমাকে সমর্থন দেওয়ার জন্য ভোটারদের ধন্যবাদ জানাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ