1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’ মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি

প্রথম আলো সম্পাদকের জামিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০১৫
  • ১৩১ Time View

motiurধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এছাড়া তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন ঝালকাঠি আদালত।

মঙ্গলবার সকাল ১১টায় তিনি ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমার্পণ করে জামিনের আবেদন করলে বিচারক আরিফুজ্জামান তা মঞ্জুর করেন। একই সঙ্গে তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদনও মঞ্জুর করা হয়। আগামী ২২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়।

তার পক্ষে আইনজীবী ছিলেন- আককাস সিকদার ও মানিক আচার্য্য। বাদী পক্ষে এপিপি এম আলম খান কামাল শুনানিতে অংশ নেন।

২১ জানুয়ারি এ মামলায় প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান ও ফটো সাংবাদিক মজিদ খানের বিরুদ্ধে ঝালকাঠির আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

গত ৯ অক্টোবর আইনজীবী মো. গণি আমিন বাকলাই কয়েকটি প্রতিবেদনে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার’ অভিযোগে মতিউর রহমান ও আলোকচিত্রী মজিদ খানের বিরুদ্ধে এই মামলা করেন। মামলা আমলে নিয়ে আসামিদের ১৬ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। পরে তিনটি ধার্য তারিখেও তারা আদালতে হাজির না হওয়ায় বিচারক গ্রেফতারি পরোয়ার নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ