1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর নতুন অস্ত্র দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের অফশোর ব্যাংকিং সহজ করল বাংলাদেশ ব্যাংক, কমবে খরচ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হবে : ডা. জাহিদ হোসেন সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়াতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ-চীন সেতু কর্তৃপক্ষের কার্যক্রমে গতি ও সক্ষমতা বাড়াতে হবে : সড়ক পরিবহন মন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ও টেকসই প্রযুক্তি ব্যবহারে জোর দিতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই : পরিবেশমন্ত্রী নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ

যুক্তরাষ্ট্রে আঘাত হানছে ভয়াবহ তুষারঝড়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫
  • ১০৬ Time View

ice cooldইতিহাসের ভয়াবহতম তুষারঝড় আঘাত হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে। ঝড়ে ওইসব এলাকায় ২-৩ ফুট বরফ জমতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর।দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে ১৫শ ফ্লাইট।

আবহাওয়া দপ্তর বলছে, সোমবার শক্তিশালী এক তুষারঝড় নিউ ইংল্যান্ড এবং মিড আটলান্টিক অঞ্চলের অন্তর্গত নয়টি অঙ্গরাজ্যে আঘাত হানবে। রাজ্যগুলো হচ্ছে কনেকটিকাট, মেইন, মাসাচুসেটস, নিউ হাম্পশায়ার, রোদে আইল্যান্ড, ভেরমন্ত, নিউ জার্জি, নিউইয়র্ক এবং পেনসিলভানিয়া। সোমাবার শুরু হওয়া এ ঝড়ের তাণ্ডব চলবে মঙ্গলবার পর্যন্ত।

নিউইয়র্ক শহরের মেয়র বিল ডে ব্লাসিয়ো এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন,‘ইতিহাসের ভয়াবহতম ঝড়ের সম্মুখীন হতে যাচ্ছি আমরা। এর আগে শহরে এত বড় ঝড় দেখা যায়নি। তিনি শহরের কর্মব্যস্ত লোকজনকে সোমবার সকাল সকাল ঘরে ফেরার আহ্বান জানিয়ে বলেছেন,‘ঝড়কে অবমূল্যায়ন করবেন না।’ তিনি তাদের প্রতি দুর্যোগের মোকাবেলায় প্রয়োগনীয় প্রস্ততি নেয়ারও আহ্বান জানিয়েছেন।

মেয়র ডি ব্লাসিয়ো আরো জানিয়েছেন এর আগে নিউইয়র্কে সবমিলিয়ে দশটি বড় ধরনের তুষারঝড় আঘাত হেনেছিল। এদের মধ্যে ১৮৭২ সালের ঝড়টি ছিল সবচেয়ে ব্যাপক। তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় তুষাড়ঝড় হয়েছে ২০০৬ সালে। তখন নিউইয়র্ক শহরে ২৬ দশমিক ৯ ইঞ্চি বরফ জমেছিল।

বিবিসি জানিয়েছে ঝড়ের পূর্ব প্রস্তুতি হিসেবে শহরের লোকজন ইতিমধ্যেই খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রি মজুদ করতে শুরু করেছেন।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার যুক্তরাষ্ট্রে প্রায় ১৭শ ফ্লাইট বাতিল করা হচ্ছে বলে জানা গেছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ