1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর নতুন অস্ত্র দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের অফশোর ব্যাংকিং সহজ করল বাংলাদেশ ব্যাংক, কমবে খরচ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হবে : ডা. জাহিদ হোসেন সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়াতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ-চীন সেতু কর্তৃপক্ষের কার্যক্রমে গতি ও সক্ষমতা বাড়াতে হবে : সড়ক পরিবহন মন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ও টেকসই প্রযুক্তি ব্যবহারে জোর দিতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই : পরিবেশমন্ত্রী নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ

প্রথা ভাঙলেন প্রথম নারী কমান্ডার পূজা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫
  • ১৪৯ Time View

pujaভারতের প্রেসিডেন্টের আবাসস্থল রাষ্ট্রপতি ভবন। লাল গালিচার উপর দিয়ে হেঁটে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার পিছনেই দৃপ্ত পদক্ষেপে এগিয়ে আসছেন এক নারী। রোববার ভারতের রাষ্ট্রপতি ভবনে মার্কিন প্রেসিডেন্টের ‘গার্ড অব অনার’ কমান্ডারের দায়িত্ব পালন করেন তিনিই। গার্ড অব অনারের নেতৃত্বে দিতে প্রয়োজনীয় সব কিছুই নিয়ম-মাফিক করলেন। কিন্তু ভাঙলেন শুধু একটি প্রথা। ভারতের ইতিহাসে এর আগে বিদেশি রাষ্ট্রপ্রধানের গার্ড অব অনারের দায়িত্ব পেয়ে এসেছেন পুরুষ সেনা কর্মকর্তারা। এ দিন সে নিয়ম ভেঙে ইতিহাস গড়লেন ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার পূজা ঠাকুর। রোববার স্থানীয় সময় ১২টা ১৪’তে প্রথমে বেজে ওঠে মার্কিন জাতীয় সঙ্গীত। তার পর ভারতের জাতীয় সঙ্গীত শেষ হলে হেঁটে আসেন গার্ড অব অনার কমান্ডার পূজা। স্ট্যান্ডের উপর দাঁড়ানো মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জানালেন গার্ড অব অনার নিতে। লাল কার্পেটের উপর দিয়ে হাঁটতে শুরু করলেন ওবামা। সংবাদমাধ্যমের ক্যামেরার আলো তখন সে দিকে। এর মধ্যে দিয়ে ইতিহাসে এই প্রথম কোনও নারী সেনা অফিসার গার্ড অব অনার অনুষ্ঠানের নেতৃত্বে। বিষয়টি নিয়ে স্বাভাবিক ভাবেই আনন্দিত পূজা। অবশ্য ইতিহাস গড়ে নয়, বরং ওবামার সামনে ভারতীয় বিমান বাহিনীর প্রতিনিধিত্ব করতে পেরেই খুশি তিনি। জানালেন, “আমি প্রথমে এক জন অফিসার, পরে মহিলা।” ২০০০ সালে ভারতীয় বিমানবাহিনীতে যোগ দেন পূজা। এখন কাজ করেন সদর দফতরের প্রচার বিভাগ ‘দিশা’য়। টিভিতে পূজাকে দেখে আনন্দে বিহ্বল তার মা-বাবা। পূজার আশা, এ দিনের অনুষ্ঠানে তাকে দেখার পর হয়তো আরও বেশি সংখ্যক নারী ভারতীয় বিমানবাহিনীতে যোগ দিতে চাইবেন। পূজার দৃষ্টান্ত অবশ্য বিচ্ছিন্ন ঘটনা নয়। এ বারের ভারতের প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানে মূল ‘থিম’ই হচ্ছে ‘নারীশক্তি’। সেনা,নৌ ও বিমানবাহিনীর শুধু নারী সেনাদের নিয়ে গঠিত একটি দল কুচকাওয়াজ করবে। তা ছাড়া, পুরো নৌ বাহিনীর তরফে এ বার কুচকাওয়াজে নেতৃত্ব দেবেন নারী অফিসার লেফটেন্যান্ট কম্যান্ডার সন্ধ্যা চৌহান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ