1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

রংপুরে ৫ জামায়াত-শিবিরকর্মী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫
  • ১১৯ Time View

arrest28রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রোলবোমা ছুড়ে শিশু ও নারীসহ ৬ জনকে পুড়িয়ে মারার ঘটনায় ২ শিবিরকর্মীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে বিভিন্নস্থানে অভিযান চালিযে তাদের গ্রেফতার করা হয়।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবির জানান, বাসে পেট্রোল বোমা মারার অর্থযোগানদাতা এবং ওই মামলার আসামিদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। তারা গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার দুলহাপুর এলাকায় শনিবার ভোরে অভিযান চালায়। এরপর সেখান থেকে বোমা হামলার অর্থযোগানদাতা জামায়াতকর্মী হুমায়ুন কবীরকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মোতাবেক গ্রেফতার করা হয় জামায়াতকর্মী রাজু মিয়া ও ওয়াহেদ মিয়াকে। এরপর হাবীবুর রহমান ও নবাব মিয়া নামে আরো ২ শিবিরকর্মীকেও গ্রেফতার করে পুলিশ। তারা সবাই ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল বলে পুলিশকে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
এনিয়ে এ মামলায় মোট ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মামলায় অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
গত ১৩ জানুয়ারি রাতে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের জায়গীর বাতাসন ফতেপুরে খলিল এক্সক্লুসিভ পরিবহনের একটি নৈশ কোচে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে শিশুসহ ৬ যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এরপর মিঠাপুকুর থানার এসআই আবদুর রাজ্জাক বাদি হয়ে ৮০ জনের নাম উল্লেখ করে এবং অঞ্জাত ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ