1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

যাত্রী নামিয়ে গোলাপগঞ্জে বাসে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫
  • ১৪২ Time View

bus fire17সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর এলাকায়  একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালের এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাপগঞ্জ থেকে সিলেট অভিমুখে যাত্রী নিয়ে ওই বাসটি হিলালপুর নামক স্থানে পৌঁছলে অস্ত্রধারী দুর্বৃত্তরা গাড়ীর গতিরোধ করে বাস থেকে যাত্রীদের নামিয়ে দেয়। এসময় বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা।
ফায়ার সার্ভিসের একদল সদস্য ঘটনাস্থলে পৌছেঁ আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক নুনু মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ