1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক বিরোধে সহিংসতার বিস্ফোরণ, আহত ৬ পুলিশ বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস সহযোগিতা করবে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার ‘শুধু রাজধানী নয়, সারাদেশে নাগরিক সুবিধা পৌঁছানোর চেষ্টা করছে সরকার’ নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন : রাশেদ খাঁন ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী পূর্বের মত রাজনৈতিক ফায়দা লুটতে ট্রাম্প নিজেই হত্যাচেষ্টার নাটক সাজিয়েছেন! মার্কিন পদক্ষেপকে ‘সমুদ্রে দস্যুতা’ বলে আখ্যা দিল ইরান

শীর্ষ ধনী ক্লাব রিয়াল, বার্সোলোনা চতুর্থ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫
  • ৩৪৬ Time View

real madrid২০১৩-১৪ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সম্মান রাজপ্রাসাদ থেকে ফুটপাতে নামিয়ে এনেছিলেন ডেভিড ময়েস৷ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্য রেড ডেভিলসদের সবচেয়ে খারাপ দিন দেখতে হয়েছে সে সময়৷ কিন্তু তা সত্বেও গত মৌসুমে আর্থিক উপার্জনের নিরীখে বিশ্বের দ্বিতীয় ধনী ক্লাবের তকমাই জুটেছে ওয়েন রুনিদের৷ উপার্জনের দিক থেকে এবারো ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদ৷

বিশেষজ্ঞদের মতে, ম্যানচেস্টারের আর্থিক ভাবে সফল হওয়ার পিছনে রয়েছে তাদের বাণিজ্যিক স্ট্র্যাটেজি৷ এর মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক পার্টনারদের মোটারকম মুনাফা দিতে পেরেছে তারা৷ দলের রেভিনিউ শেষ তিন বছরে ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ যার ফলে রেভিনিউ উপার্জনের দিক থেকে বিশ্বের চার নম্বর থেকে দু’ নম্বর ক্লাবে চলে এসেছে ম্যান ইউ৷

এছাড়া প্রিমিয়ার লিগে ব্রডকাস্টিং চুক্তির মাধ্যমেও দলের রেভিনিউ ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ চ্যাম্পিয়ন্স লিগ সহ-ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টে এবছর জায়গা হয়নি ম্যান ইউ’র৷ কিন্তু মনে করা হচ্ছে যদি ২০১৫-১৬ মৌসুমে তারা ইউরোপিয়ান লড়াইতে নাম লেখাতে পারে তাহলে আগামী দু’বছরের মধ্যে রিয়ালকে ছাপিয়ে যাবে ম্যন ইউ৷

ময়েস জামানার ব্যর্থতা ভুলিয়ে ম্যান ইউ’র বসে যাওয়া রথের চাকাকে কিছুটা হলেও টেনে তুলতে সক্ষম হয়েছেন লুইস ফন গাল৷ এখন দেখার আগামী দিনে তিনি দলকে কোন জায়গায় নিয়ে যেতে পারেন৷

তবে রিয়াল শীর্ষে থাকলেও অবনমন ঘটেছে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দ্বিতীয় স্থান থেকে কাতালানরা নেমে গেছে চতুর্থ স্থানে। তৃতীয় স্থান ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ।

পঞ্চম থেকে দশম স্থানগুলোতে রয়েছে যথাক্রমে- পিএসজি, ম্যান সিটি, চেলসি, আর্সেনাল, লিভারপুল ও জুভেন্টাস।

উপার্জনের দিক থেকে বিশ্বের শীর্ষ দশটি ক্লাব:

১. রিয়াল মাদ্রিদ- স্পেন (৫৪৯.৫)
২. ম্যানইউ- ইংল্যান্ড (৫১৮)
৩. বায়ার্ন মিউনিখ- জার্মানি (৪৮৭.৫)
৪. বার্সেলোনা- স্পেন (৪৮৪.৬)
৫. প্যারিস সেন্ট জার্মেইন- ফ্রান্স (৪৭৪.২)
৬. ম্যানসিটি- ইংল্যান্ড (৪১৪.৪)
৭. চেলসি- ইংল্যান্ড (৩৮৭.৯)
৮. আর্সেনাল- ইংল্যান্ড (৩৫৯.৩)
৯. লিভারপুল- ইংল্যান্ড (৩০৫.৯)
১০. জুভেন্টাস- ইতালি (২৭৯.৪)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ