1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

লালবাগে বাসায় বিস্ফোরণে শিশুসহ আহত ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০১৫
  • ১২২ Time View

রাজধানীর লালবাগে একটি বাসায় ককটেলের বিস্ফোরণ হয়েছে। এতে দুই শিশুসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের হাত উড়ে গেছে।

তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন বাপ্পী (২৫), হ্যাপি (১২) ও রিপন (৬)। তাদের মধ্যে বাপ্পীর ডান হাত উড়ে গেছে।

বুধবার দুপুর ৩টার দিকে লালবাগের ৩১ নম্বর সড়কের দোতলা একটি বাসায় এ ঘটনা ঘটে।

ওই গৃহকর্তী ঝুমুর জানান, বিস্ফোরণের সময় তিনি রান্না ঘরে ছিলেন। হঠাৎ বিস্ফোরণে পুরো ঘর কেঁপে ওঠে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ