1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০১৫
  • ৮৯ Time View

bsfবুধবার ভোরে লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর একজনকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে আর অপরজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজিবি সূত্রে জানা যায়, ভোরে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তর মুগলীবাড়ী এলাকার নো ম্যানস ল্যান্ডে গরু আনার জন্য যায় বকুল হোসেন(২৮) ও রবিউল ইসলাম (৩১) সহ একদল গরু ব্যবসায়ী। এসময় সীমান্তে টহলরত  চ্যাংড়াবান্ধা ক্যাম্পের ৬১ বিএসএফ’র সদস্যরা ৮৪২ নং মেইন পিলার ও ৬-৭নং সাব পিলারের নিকট হতে গুলি চালায়। এ সময় বিএসএফের ছোঁড়া গুলি বকুলের বুকে ও রবিউলের পায়ে লাগে। পরে  তাদের সঙ্গীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এদের মধ্যে বকুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

আহত বকুল মুগলীবাড়ী এলাকার মৃত বশিরুদ্দিনের ছেলে ও রবিউল একই এলাকার সফুর উদ্দিনের ছেলে।

লালমনিরহাট ১৫ বিজিবি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ