1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

২০১৯ সালের আগে নো নির্বাচন নো সংলাপ: নাসিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০১৫
  • ১১২ Time View

nasim20দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের আগে নো নির্বাচন নো সংলাপ।

মঙ্গলবার রাজধানীর মিরপুরে ১৪ দলের শান্তির‌্যালীর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় ২০ দলীয় জোটের চলমান অবরোধে নাশকতা ঠেকাতে ১০ দিনের মধ্যে ঢাকা শহরের পাড়া মহল্লায় ‘সন্ত্রাসপ্রতিরোধ কমিটি’ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
নাসিম বলেন, ‘খুনীর সাথে কোন সংলাপ হতে পারেনা। খালেদা জিয়া হাত আজ রক্তে রঞ্জিত। তার সাথে শেখ হাসিনার সংলাপ হতে পারেনা।’
এসময় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘চার বছর চেষ্টা করেন। মানুষের মন জয় করতে পারেন কিনা দেখেন। মানুষের মন জয় করতে পারলে নির্বাচনে ভালো ফল পাবেন। হরতাল অবরোধ দিয়ে মানুষ পুড়িয়ে মেরে লাভ হবে না।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি নেতারা সব গর্তে ঢুকে গেছে। বাটি চালান দিয়েও বিএনপি নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছেনা।’
দেশের রিকশাচালক, বাসচালক খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে খালেদা জিয়া অবরোধ দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, ‘ নিরাপত্তা চেয়েছেন নিরাপত্তা দেয়া হয়েছে। আপনি অবরুদ্ধের নাটক সাজিয়েছেন। যদি অবরুদ্ধ করেই রাখা হয়, তাহলে দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আপনাকে কেন মুক্ত করতে যায়নি।’
পুলিশ প্রত্যাহার করে নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যেখানে ইচ্ছা আপনি (খালেদা জিয়া) এখন যেতে পারেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ