1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিদ্যা বালান

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মার্চ, ২০১২
  • ২৯৯ Time View

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ‘দ্য ডার্টি পিকচার’ খ্যাত বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সম্প্রতি কলকাতার মেট্রো স্টেশনে ‘কাহানি’ ছবির শুটিংয়ে অংশ নিতে গিয়ে একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি।

মেট্রো স্টেশনে ‘কাহানি’ ছবির একটি দৃশ্যের শুটিং চলাকালে ওজন মাপার একটি মেশিনের সঙ্গে ধাক্কা খেয়ে প্লাটফর্ম থেকে রেললাইনের ওপর পড়ে যান বিদ্যা। এমন সময় দূর থেকে শোনা যায় একটি ট্রেনের হুইসেল। ছবির পরিচালক সুজয় ঘোষ খুব দ্রুত ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে তোলেন প্লার্টফমে। মিনিট খানেক পরেই রেললাইনের ওপর দিয়ে চলে যায় এক দ্রুতগামী ট্রেন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বিদ্যা বালান।

এ প্রসঙ্গে ছবির পরিচালক মিডিয়াকে জানিয়েছেন শুটিংয়ের সময় যাতে কোন ধরনের দুর্ঘটনা ঘটতে না পারে, সে জন্য পুরো প্লাটফর্মেই আমাদের নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছিলেন। তবু ছবির একটি দৃশ্যের জন্য প্ল্যাটফর্মে পেছন ফিরে দৌড়ানো শুরু করার পর ওজন মাপার যন্ত্রের সঙ্গে ধাক্কা খেয়ে রেললাইনের ওপর পড়ে যান তিনি। এ সময় আমরা দ্রুত আমরা উদ্ধার করি। আসলে অভিনয়ের সময় বিদ্যা এতটাই নিমগ্ন ছিলেন যে, তখন আশপাশের সবকিছুকেই ভুলে গিয়েছিলেন। মূলত এ কারণেই এমন ভয়াবহ একটি অবস্থার মুখে পড়তে হয়েছে তাকে।

সুজয় শ্যাম আরও জানান, কয়েক মিনিট পর পরই ওই লাইন দিয়ে ট্রেন চলাচল করে। দ্রুত বিদ্যাকে উদ্ধার করা না হলে তার জীবন রক্ষা করা অসম্ভব হয়ে যেত। তিনি বলেন, এ রকম ভয়াবহ একটি ঘটনার পরও পুরোপুরি নির্বিকার ছিলেন বিদ্যা। যেন কিছুই হয়নি এমনভাবে তিনি বলেছেন, এ যাত্রায় রক্ষা পেয়ে  গেলাম। চলুন, আবার কাজ শুরু করা যাক। উল্লেখ্য, ‘দ্য ডার্টি পিকচার’ ছবির ব্যাপক সাফল্যের পর এখন ‘কাহানি’ ছবিতে অভিনয় করছেন বিদ্যা। ছবিতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা যাবে তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ