1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’

কালিয়াকৈরে স্কুলছাত্রের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০১৫
  • ১২০ Time View

gazipur map1গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় স্কুলছাত্র মোস্তাফা কামালের (৮)  লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে জাকির হোসেন নামে এক ব্যক্তির বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মোস্তাফা কামালকে অপহরণ করে মুক্তিপণের ৫ লাখ টাকা না পেয়ে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার বাবা জয়নাল আবেদীন।
পুলিশ এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রুবেল ও মুনসুর আলী নামে দুইজনকে গ্রেফতার করেছে।
মোস্তাফা কামাল স্থানীয় মাউন্ড এভারেষ্ট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
নিহত স্কুলছাত্রের বাবা জয়নাল আবেদীন বলেন, ‘গত বুধবার মোস্তাফা কামাল স্কুল থেকে বাড়ি ফেরার পথে রুবেল নামে এক যুবক তাকে অপহরণ করে। পর দিন সে আমার মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দিতে না পারায় আমার সন্তানকে জবাই করে হত্যা করা হয়েছে।’
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ