1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

রোনাল্ডোকে বিদ্রুপ স্টেফানির

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫
  • ১০১ Time View

stefaniবান্ধবী বিচ্ছেদের যন্ত্রণার মধ্যে নতুন খোঁচা রোনাল্ডোকে! আর সেটা এল পুসকাস পুরস্কার তালিকায় দু’নম্বরে থাকা আয়ার্ল্যান্ডের মহিলা ফুটবলার স্টেফানি রোচের কাছ থেকে। ব্যালন ডি’অর রাত থেকে যে ছবিটা ইন্টারনেটের দৌলতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তা হলো, স্টেফানি হেঁটে যাচ্ছেন মঞ্চের দিকে আর মেসি-রোনাল্ডো মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন তার পায়ের দিকে।

এই নিয়ে এখন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে স্টেফানিকে। এবং যার জবাবে মুচকি হেসে এই মেয়ে ফুটবলার বলেছেন, “রোনাল্ডোরা নিশ্চয়ই মেঝের দিকে তাকিয়ে ছিল।” স্টেফানি আরও বলেছেন, “আমি জানি আমাকে এই ছবিটা নিয়ে প্রশ্ন করা হবে। আমার বন্ধুরা পর্যন্ত এসএমএস করে বলেছে, পুরস্কার পাওনি তো কী হয়েছে। বিশ্বের সেরা দুই ফুটবলারের নজর তো কেড়েছ! তবে আমার বয়ফ্রেন্ড এই নিয়ে চিন্তিত নয়। কারণ ও জানে আমি কোথাও যাচ্ছি না।”

এ সবের মাঝেই মিডিয়ায় রোনাল্ডোর বিচ্ছেদ নিয়ে নতুন খবর ছড়াচ্ছে। যেমন বলা হচ্ছে, রোনাল্ডোর মায়ের ৬০তম জন্মদিনে ইরিনা শায়েক না আসায় যাবতীয় ঝামেলা শুরু। যে কারণে রাগে নাকি ইরিনার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন রোনাল্ডো। কারণ যাই হোক না কেন, সব মিলিয়ে কিন্তু সময়টা একদমই ভালো যাচ্ছে না সিআর সেভেনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ