1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’

ঢাবি ভিসির সঙ্গে জামিয়া মিল্লিয়ার ভিসির সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০১৫
  • ১১৪ Time View

du jamiya vcভারতের জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক তালাত আহমাদ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেন। এ সময় রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইসমাঈল হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশি¬ষ্ট বিষয়াদি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ^বিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা ও প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। এসময় তারা উভয় বিশ^বিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও আলোচনা করেন।

ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা ও প্রকল্প বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করায় জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ^বিদ্যালয়ের উপাচার্যকে ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যৌথ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে উভয় বিশ^বিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে যা এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

সফররত জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক তালাত আহমাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগীয় সেমিনার কক্ষে আগামী ১৯ জানুয়ারি সোমবার সকাল ১১টায় ভূতত্ত্ব বিষয়ে বক্তব্য প্রদান করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ