1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

অর্থ আত্মসাতের অভিযোগ: বেসিক ব্যাংকের ২ কর্মকর্তা চাকরিচ্যুত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০১৫
  • ১১০ Time View

basicঅর্থ আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের দুই কর্মকর্তা উপ-মহাব্যস্থাপক শিপার আহমেদ এবং উপ-ব্যবস্থাপক এস এম জাহিদ হোসেনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। শনিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়া হয়।

উপ-মহাব্যস্থাপক শিপার আহমেদ এবং উপ-ব্যবস্থাপক এস এম জাহিদ হোসেনের বিরুদ্ধে ব্যাংকটির গুলশান শাখায় ঋণ কেলেঙ্কারীর মাধ্যমে ১ হাজার ৮০০ কোটি ২৩ লাখ টাকর আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জানা যায়, ব্যাংকটির গুলশান শাখায় দায়িত্ব পালন করার সময় ঋণ কেলেঙ্কারীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল।

তাদের যোগসাজশে ব্যাংকটির এ শাখা থেকে ১ হাজার ৮০০ কোটি ২৩ লাখ টাকার ঋণ কেলেঙ্কারীর ঘটনা ঘটে। ঋণের নামে নেয়া এ অর্থ পুরোটাই আত্মসাৎ করা হয়। এমনকি যেসব প্রতিষ্ঠানকে ঋণ দেয়া হয়েছিল যাদের অস্তিত্ব পর্যন্ত নেই।

এ ঘটনায় শুলশান শাখার সাবেক এক ব্যবস্থাপককেও বদলি করা হয়। তবে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ