1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

এক সপ্তাহের মধ্যেই নাশকতাকারীদের দমন করা হবে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০১৫
  • ১০৯ Time View

Mozammalমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সারাদেশে যে নাশকতা চালাচ্ছে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে নাশকতাকারীদের দমন করা হবে ।

আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী জামায়াতের জঙ্গিদের প্রথম টার্গেট ছিলো শেখ হাসিনা আর এখন তারা খালেদাকেও হত্যার পরিকল্পনা করছে। এ ধরনের হত্যাকাণ্ডের প্রধান লক্ষ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা এবং এর দায় সরকারের ওপর চাপানোর নীল নকশা করেছে তারা।

খালেদা জিয়া কার্যালয়ে অবরুদ্ধ নয় এমন দাবি করে তিনি বলেন, তিনি বাসায় যাচ্ছেন না কারণ তিনি ওখানে (কার্যালয়ে) থেকে বিদেশি প্রভুদের সহানুভূতি পেতে চাচ্ছেন। তিনি ইচ্ছা করেই বাসায় যাচ্ছেন না এবং সরকার নিজ দায়িত্বেই তার নিরাপত্তার ব্যবস্থা করেছে।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল হকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ