1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’

রাবির ২ হলে তল্লাশি, আটক ৫

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০১৫
  • ১০০ Time View

ruরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুটি হলে তল্লাশি চালিয়ে ৫ আবাসিক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তবে কি অভিযোগে ওই ৫ শিক্ষার্থীদেরকে আটক করা হয়েছে তা সুস্পষ্টভাবে বলতে পারেনি পুলিশ।

শুক্রবার রাত ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ ও সৈয়দ আমীর আলী হলে এই তল্লাশি চালায় রাজশাহী মহানগর পুলিশের কয়েকটি দল।

জানা যায়, সমাবর্তনে রাষ্ট্রপতির আগমণ উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে কয়েকদিন ধরে বিভিন্ন হলে তল্লাশি চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের লতিফ ও আমীর আলী হলে তল্লাশি চালিয়ে ওই ৫ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

এর আগে ১১ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা ও শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে ১৪ সাধারণ শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় পরদিন মুচলেকা নিয়ে মতিহার থানা থেকে ছেড়ে দেয়া হয়।

একইভাবে ১৫ জানুয়ারি রাত ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান ও শহীদ জিয়াউর রহমান হলে তল্লাশি চালানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ