1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’

মুজাহিদের আপিল শুনানি পিছিয়েছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারি, ২০১৫
  • ১১৮ Time View

mojahidএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিল শুনানি পিছিয়েছে।

বুধবার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ শুনানির দিন পিছিয়ে দেন। তবে মামলার শুনানির পরবর্তী দিন ধার্য হয়নি। শুনানির আগের দিন শুনানির জন্য সু্‌প্রিম কোর্টের আপিল বিভাগের কজলিস্টে আনা হবে।

আজ বুধবার এই শুনানি শুরুর কথা ছিল। আদালতে মুজাহিদের পক্ষে সময় আবেদন করেন এডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন।

২০১৩ সালের ১৭ জুলাই বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মুজাহিদকে মৃত্যুদ- দিয়ে রায় ঘোষণা করেন।

ওই বছরেরই ১১ আগস্ট ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদ- থেকে খালাস চেয়ে আপিল করেন আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। মোট ৯৫ পৃষ্ঠার ১১৫টি গ্রাউন্ডে আপিল আবেদন করা হয়। মূল আবেদনের সঙ্গে ৩ হাজার ৮০০ পৃষ্ঠার নথিপত্র সংযোগ করে জমা দেয়া হয়।

জামায়াত নেতা মুজাহিদের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৭টির মধ্যে ৫টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। প্রথম, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অভিযোগ প্রমাণিত হয়। এ সব অভিযোগে তাকে মৃত্যুদ-ের রায় দেয় ট্রাইব্যুনাল। দ্বিতীয় ও চতুর্থ অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি মুজাহিদকে এ দুই অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ