1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারি, ২০১৫
  • ১৩১ Time View

road accident2সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পৌর টোল সংগ্রহকারীসহ দুজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। আহতকে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- সিরাজগঞ্জ পৌরসভার টোল সংগ্রহকারী চর মালশাপাড়া গ্রামের শহিদুল ইসলাম (২৮) ও রায়গঞ্জের নওদাফুলকোচা গ্রামের সিএনজি অটোরিকসা চালক ইউসুফ আলী।

রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, বুধবার সকালে রায়গঞ্জের ১৬ মাইলের নিকট একটি সিএনজি চালিত অটোরিকসার সঙ্গে অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজি অটোরিকসা চালক ঘটনাস্থলেই নিহত ও অপর এক যাত্রী গুরুতর আহত হন।এলাকাবাসী আহতকে উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করে।

অপরদিকে সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, একই দিন সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শহিদুল ঘটনাস্থলেই নিহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ