1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’

অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ বিকেলে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০১৫
  • ১২১ Time View

nuজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল মঙ্গলবার বিকেলে প্রকাশ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বেলা ৩টায় অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে ফল জানা যাবে।

পরীক্ষায় ২৭টি অনার্স বিষয়ে সারাদেশে ২০৫টি কলেজের এক লাখ ৩০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল মোট ১৪০টি।

প্রকাশিত ফলাফল www.nu.edu.bd এবং www.nubd.info ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া যে কোনো মোবাইল থেকে এসএমএস করেও ফলাফল জানা যাবে। মোবাইল থেকে ফল জানতে ম্যাসেজ অপশনে গিয়ে nu লিখে স্পেস দিয়ে h4 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

গত ১১ নভেম্বর অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার লিখিত এবং ২৪ ডিসেম্বর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর দুই মাসের মাথায় পোস্টাল সার্ভিসেসের পরিবর্তে আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে নতুন ব্যবস্থাপনায় এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যেসব শিক্ষার্থী ২০১২ সালের তৃতীয় বর্ষে মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের সংশোধিত ফলাফল আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ