1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা

প্রজাপতি, নাকি ‘অর্ধনারীশ্বর’!

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০১৫
  • ১১৯ Time View

projapotiএই দুনিয়ায় ভাই সবই হয়! বিশ্বে বিস্ময়ের শেষ নেই। এটাও তেমনই একটি বিস্ময়। প্রজাপতির নানা প্রজাতি রয়েছে, তা অনেকেই জানেন। বিশেষজ্ঞদের মতে, প্রজাপতির রং দেখেই লিঙ্গ নির্ধারণ করা যায়। অর্থাৎ প্রজাপতিটি পুরুষ না মহিলা। কিন্তু ফিলাডেলফিয়ার ন্যাচারাল সায়েন্সেস অফ ড্রেক্সেল ইউনিভার্সিটি-র একদল বিজ্ঞানীর বিস্ময়ের ঘোর এখনও কাটছে না। তারা এমন একটি প্রজাপতিকে চর্মচক্ষে জন্মাতে দেখলেন, যা অর্ধেক পুরুষ ও অর্ধেক মহিলা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রজাপতিটি লেক্সিয়াস পার্ডালিস প্রজাতির। কিন্তু আশ্চর্যজনক ভাবে দেহের মাঝখান থেকে দুটো ভযাগ হয়ে এক অংশে পুরুষ ও অপর অংশে মহিলা।

 

বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের এক স্বেচ্ছাসেবী ক্রিস জনসনের কথায়, ‘যখন প্রজাপতিটি ধীরে ধীরে তার পাখনা মেলছে, তখন দুটি পাখনার রং পরিবর্তন হয়ে যাচ্ছে। দু’দিকই সম্পূর্ণ আলাদা। ‘ এই ধরনের প্রজাপতি অত্যন্ত বিরল বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।

কেন এরকম হয়?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই প্রক্রিয়াটিকে বলা হয় জিনান্দ্রোমরফিজম। পিউপা থেকে প্রজাপতি হওয়ার প্রক্রিয়ায় কোষের বিন্যাসের সময়ই এটা হয়ে থাকে। কোনো একটি কোষের সেক্স ক্রোমোজোমের ঠিকঠাক বিন্যাস হয় না। তখন কোষটি পুরুষ ও নারী- উভয় দিকেই পরিণত হতে থাকে। যার নির্যাস, অর্ধেক পুরুষ ও অর্ধেক মহিলা প্রজাপতি। আপাতত লেক্সিয়াস পার্ডালিস প্রজাতির এই প্রজাপতি দেখতে ন্যাচারাল সায়েন্সেস অফ ড্রেক্সেল ইউনিভার্সিটি-র মিউজিয়ামে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ