1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ

বিএনপির যুগ্ম মহাসচিব শাহজাহান আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০১৫
  • ১০৫ Time View
shajahan52বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী সদর আসনের সাবেক এমপি মোহাম্মদ শাহজাহানকে আটক করেছে র‌্যাব। তার সঙ্গে দলের নির্বাহী কমিটির সদস্য বেলাল হোসেনকেও আটক করা হয়েছে।
রোববার দিবাগত রাত চারটার দিকে গুলশান-২ নম্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) রুম্মন মাহমুদ জানান, সরকারবিরোধী চক্রান্তের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানান।
প্রসঙ্গত, এর আগে রোববার রাতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গ্রেফতার হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ