1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা

ইটিভির চেয়ারম্যান আবদুস সালাম ৫ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০১৫
  • ১২০ Time View

etv aরাষ্ট্রদ্রোহ মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির চেয়ারম্যান আবদুস সালামকে পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রক্ষিতে ঢাকা মহানগর হাকিম ওয়েজ করুনি খান চৌধুরী রবিবার বিকেলে এ আদেশ দেন।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য তেজগাঁও থানার পরিদর্শক মশিউর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করেন।

৪ জানুয়ারি গভীর রাতে লন্ডন থেকে তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার করে একুশে টিভি।

ইটিভিতে তারেক রহমানের বক্তব্য প্রচার রাষ্ট্রদ্রোহের শামিল-এ অভিযোগে ৮ জানুয়ারি পেনাল কোডের ১২৪ (এ) ধারায় মামলাটি করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন।

মামলায় বিএপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির চেয়ারম্যান আবদুস সালামকে আসামি করা হয়।

৫ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে কারওয়ান বাজার ইটিভির কার্যালয় থেকে বাসায় ফেরার পথে সালামকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ